শনিবার | ৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সাতক্ষীরার মেয়ে সুমি বিপুল পরিমাণ অস্ত্রসহ খুলনায় আটক Logo চুয়াডাঙ্গার জীবননগরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo জীবননগরে ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠন সভাপতি সাঈদ, সম্পাদক হাসান Logo সেন্টমার্টিনে গাঁজাসহ ৯ জন পাচারকারী আটক Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের Logo দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী Logo মার্কিন-ইসরায়েল গোটা বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় অন্তরায় -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo রোজাদারদের পাশে ‘আলোর দিশা’: দুই শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ Logo হিজলগাছের নিচে ধানের ক্ষেতে ইফতার: ভাওয়াল যুব কল্যাণ সংগঠনের অনন্য আয়োজন Logo এতিম শিশুদের মুখে হাসি ফুটাতে চাঁদপুর ঢাবিয়ানের ইফতার ও ঈদ উপহার বিতরণ

বিমান দুর্ঘটনায় ভারতীয় ক্রিকেটারের মৃত্যু

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৭:০৩:৫৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
  • ৭৭১ বার পড়া হয়েছে

কদিন আগেই ভয়াবহ এক বিমান দুর্ঘটনার সাক্ষী হয়েছে পুরো বিশ্ব। ভারতের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার একটি বিমান উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিধ্বস্ত হয় যাতে নিহত হন ২৪২ আরোহীর মধ্যে ২৪১ জনই। এবার জানা গেল, সেই বিমানেই ছিলেন ভারতের উদীয়মান এক তরুণ ক্রিকেটার, তিনিও নিহত হয়েছেন।

এয়ার ইন্ডিয়ার ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন ২৩ বছর বয়সী ক্রিকেটার ও কৃতী শিক্ষার্থী দির্ধ প্যাটেল। গত সপ্তাহে আহমেদাবাদ থেকে লন্ডনগামী সেই বিমানে ওঠেছিলেন দির্ধ। বোয়িং ড্রিমলাইনার ৭৮৭-৮ মডেলের বিমানটি আহমেদাবাদের সরদার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুপুর ১টা ৩০ মিনিটে উড্ডয়নের পরপরই উচ্চতা হারিয়ে ক্র্যাশ করে।

বিমান বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন দির্ধ। ২০২৪ সালে লিডস মডার্নিয়ান্স ক্রিকেট ক্লাবের হয়ে খেলছিলেন দির্ধ। ক্লাবের প্রথম একাদশের হয়ে ২০ ম্যাচে ৩১২ রান ও ২৯ উইকেট শিকার করেন তিনি। একই বছরে ইউনিভার্সিটি অব হাডারসফিল্ড থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে মাস্টার্স সম্পন্ন করেন। নতুন চাকরিতে যোগ দেওয়ার কথা ছিল তার, এরপর ‘ওভারসিজ বর্ন ইংলিশ রেসিডেন্ট’ হিসেবে নিবন্ধনের পরিকল্পনাও ছিল।

“গতকাল আহমেদাবাদের এয়ার ইন্ডিয়া দুর্ঘটনায় লিডস মডার্নিয়ান্স সিসির ক্রিকেটার দির্ধ প্যাটেলের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত,” এক বিবৃতিতে জানিয়েছে লিগ কর্তৃপক্ষ। “তিনি ছিলেন কৃতিক প্যাটেলের ভাই, যিনি একসময় পুল সিসিতে খেলেছেন।”

হাডারসফিল্ড বিশ্ববিদ্যালয়ের স্কুল অব কম্পিউটিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের রিডার ড. জর্জ বারজিয়ানিস বলেন, “দির্ধ ছিল অসাধারণ এক মানুষ। ক্লাসে সবসময় প্রশ্ন নিয়ে আসত, যেগুলো তার গভীর জ্ঞান ও আগ্রহের প্রতিফলন ঘটাতো।”
তিনি আরও বলেন, “সে শুধু বিষয় শেখার মধ্যেই থেমে থাকত না, বরং বুঝত কীভাবে এই জ্ঞান দিয়ে সে বাস্তব জগতে ভালো কিছু করতে পারে।”

ড. বারজিয়ানিস জানান, স্নাতকোত্তর শেষ করলেও দির্ধর সঙ্গে তার যোগাযোগ ছিল। “তার মৃত্যু আমাদের মনে করিয়ে দেয় জীবন কতটা অপ্রত্যাশিত ও ভঙ্গুর হতে পারে। আমি তার পরিবার, বন্ধু, সহপাঠী এবং যেকোনো মানুষ যারা তাকে চিনতেন, তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি। যারা তাকে কাছ থেকে চিনেছেন, তাদের অনুপ্রেরণার নাম হয়ে থাকবেন দির্ধ।”

ক্রিকেট মাঠের পারফরম্যান্স, শিক্ষাজীবনে সাফল্য এবং ভবিষ্যতের পরিকল্পনা—সবকিছু মিলিয়ে ছিল এক সম্ভাবনাময় তরুণের গল্প। দির্ধ প্যাটেলের জীবনের এই অকাল পরিণতি কেবল তার পরিবার-বন্ধুদের নয়, বরং ক্রীড়াঙ্গন ও শিক্ষাজগৎকেও কাঁদিয়েছে। তার গল্প অনুপ্রেরণা হয়ে থাকবে বহু তরুণের কাছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরার মেয়ে সুমি বিপুল পরিমাণ অস্ত্রসহ খুলনায় আটক

বিমান দুর্ঘটনায় ভারতীয় ক্রিকেটারের মৃত্যু

আপডেট সময় : ০৭:০৩:৫৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫