শনিবার | ৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সাতক্ষীরার মেয়ে সুমি বিপুল পরিমাণ অস্ত্রসহ খুলনায় আটক Logo চুয়াডাঙ্গার জীবননগরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo জীবননগরে ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠন সভাপতি সাঈদ, সম্পাদক হাসান Logo সেন্টমার্টিনে গাঁজাসহ ৯ জন পাচারকারী আটক Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের Logo দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী Logo মার্কিন-ইসরায়েল গোটা বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় অন্তরায় -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo রোজাদারদের পাশে ‘আলোর দিশা’: দুই শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ Logo হিজলগাছের নিচে ধানের ক্ষেতে ইফতার: ভাওয়াল যুব কল্যাণ সংগঠনের অনন্য আয়োজন Logo এতিম শিশুদের মুখে হাসি ফুটাতে চাঁদপুর ঢাবিয়ানের ইফতার ও ঈদ উপহার বিতরণ

সিঙ্গাপুরের বিপক্ষে হারের পর শাকিব খানের বার্তা

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৯:২২:৩৪ পূর্বাহ্ণ, বুধবার, ১১ জুন ২০২৫
  • ৭৮৪ বার পড়া হয়েছে
ক্রীড়াজগতের প্রতি মেগাস্টার শাকিব খানের ভালোবাসা নতুন কিছু নয়। দেশের অন্যতম জনপ্রিয় এই চিত্রনায়ক চলতি বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) একটি ফ্র্যাঞ্চাইজির মালিক ছিলেন। নিয়মিত ক্রিকেট দেখার পাশাপাশি ফুটবলের প্রতিও রয়েছে তার সমান আগ্রহ।

বর্তমানে দেশের প্রেক্ষাগৃহে চলছে শাকিব খানের নতুন সিনেমার দাপট। ঠিক এমন সময়ে জাতীয় ফুটবল দলের খেলার উত্তেজনায় কাঁপছে গোটা দেশ। একদিকে বড়পর্দায় শাকিব, অন্যদিকে সবুজ মাঠে হামজা-শমিতদের পায়ের জাদু—দুই মঞ্চেই চলছে আলাদা উন্মাদনা।

গতকাল মঙ্গলবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচে সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হেরে গেছে বাংলাদেশ। যদিও ফলাফল হতাশাজনক, তবু দেশের ফুটবলপ্রেমীদের মনোবল ছিল অবিচল। সেই আবেগ ও ভালোবাসার সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন শাকিব খান।

একটি ফেসবুক পোস্টে ম্যাচ থেকে নিজের ছবি শেয়ার করে শাকিব লিখেছেন, ‘আমরা হয়তো এক গোলে হেরেছি, কিন্তু খেলেছি হৃদয়, সাহস আর উদ্দীপনা দিয়ে। প্রতিটি ম্যাচই একটি শিক্ষা, প্রতিটি পতনই এগিয়ে যাওয়ার একটি ধাপ। এটা শেষ নয় – এটি মাত্র শুরু। বিশ্বাস রেখো, একদিন উজ্জ্বল দিন আসবেই।’

শাকিবের এই পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন হাজারো ভক্ত। অনেকেই লিখেছেন, খেলার মাঠে দলের লড়াই যেমন অনুপ্রেরণাদায়ী, তেমনি প্রিয় তারকার এমন ইতিবাচক বার্তা ছুঁয়ে গেছে মন।

পর্দার মেগাস্টার ও মাঠের লড়াকু ফুটবলারদের একসঙ্গে দেখতে পেয়ে ভক্তরা আবেগে ভাসছেন। শাকিব খানের এই সহমর্মিতাপূর্ণ বার্তা যেন হারেও জয় খুঁজে পাওয়ার অনুপ্রেরণা হয়ে উঠেছে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরার মেয়ে সুমি বিপুল পরিমাণ অস্ত্রসহ খুলনায় আটক

সিঙ্গাপুরের বিপক্ষে হারের পর শাকিব খানের বার্তা

আপডেট সময় : ০৯:২২:৩৪ পূর্বাহ্ণ, বুধবার, ১১ জুন ২০২৫