শনিবার | ৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সাতক্ষীরার মেয়ে সুমি বিপুল পরিমাণ অস্ত্রসহ খুলনায় আটক Logo চুয়াডাঙ্গার জীবননগরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo জীবননগরে ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠন সভাপতি সাঈদ, সম্পাদক হাসান Logo সেন্টমার্টিনে গাঁজাসহ ৯ জন পাচারকারী আটক Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের Logo দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী Logo মার্কিন-ইসরায়েল গোটা বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় অন্তরায় -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo রোজাদারদের পাশে ‘আলোর দিশা’: দুই শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ Logo হিজলগাছের নিচে ধানের ক্ষেতে ইফতার: ভাওয়াল যুব কল্যাণ সংগঠনের অনন্য আয়োজন Logo এতিম শিশুদের মুখে হাসি ফুটাতে চাঁদপুর ঢাবিয়ানের ইফতার ও ঈদ উপহার বিতরণ

‘কখনো বিপক্ষ দল সত্যিই ভালো খেলে, তাদেরও কৃতিত্ব দেওয়া উচিত’

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৩:১৩:৪০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
  • ৮২০ বার পড়া হয়েছে

কিছু দিন আগেই বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়ক হয়েছেন লিটন দাস। তবে অধিনায়ক এর আগেও ছিলেন, কিন্তু পূর্ণকালীন অধিনায়ক হিসেবে এটাই ছিল প্রথম সিরিজ। অধিনায়ক পেয়েও স্মরণীয় করে রাখতে পারেননি এই ডান হাতি ব্যাটার। তার নেতৃত্বে সিরিজ হার, তাও আবার সহযোগী দেশ সংযুক্ত আরব আমিরাতের কাছে! লিটন দাস কি ভাবতে পেরেছিলেন প্রথম সিরিজটাই এভাবে শেষ হবে?

এ নিয়ে এক বছরের মধ্যে দ্বিতীয়বার আইসিসির সহযোগী সদস্য দেশের কাছে সিরিজ হারলো বাংলাদেশ। ২০২৪ সালের এই একই দিনে, ২১ মে, যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হেরেছিল টাইগাররা। এবার সেই হতাশার পুনরাবৃত্তি ঘটল সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে।

তাইতো ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অনেকটা হতাশ হয়েই লিটন বলেন, ‘নিশ্চয়ই, এটা আমাদের প্রত্যাশার মতো হয়নি। বিশেষত, যখন আপনি সব সময় জয়ের মানসিকতা নিয়ে মাঠে নামেন, তখন এমন ফল হতাশাজনক। তবে এটা জীবনেরই অংশ।

তিনি আরও বলেন, ক্রিকেট খেলার সময় কখনো কখনো বিপক্ষ দল সত্যিই ভালো খেলে, তাদেরও কৃতিত্ব দেওয়া উচিত।’

লিটন আরও বলেন, ‘আমাদের ব্যাটিংয়ে কিছু ভুল ছিল। এই উইকেট ও কন্ডিশনে আমরা যেটা আশা করি, পারফরম্যান্স তার অনেক নিচে ছিল। গত তিনটি ম্যাচেই আমরা দ্বিতীয় ইনিংসে বল করেছি এবং শিশির ছিল ম্যাচের বড় ফ্যাক্টর ।’

তবে হতাশার মাঝেও কিছু ইতিবাচক দিক তুলে ধরে তিনি বলেন, ‘পারভেজ ইমন, তানজিদ তামিম, হৃদয় এবং জাকির কিছু ম্যাচে ভালো খেলেছে। মাঝের ওভারে কিছু বোলারও ভালো বল করেছে। তবে এখনো আমাদের অনেক শেখার দরকার এবং মাঠে সেই শিক্ষা কাজে লাগাতে হবে।’

সংযুক্ত আরব আমিরাতের প্রশংসা করে লিটন বলেন, ‘তারা দারুণ খেলেছে, বিশেষ করে প্রথম ইনিংসে অসাধারণ বল করেছে। ব্যাটিংয়ে শিশির তাদের পক্ষে গেলেও, তারা মিডল অর্ডারে মোটেই ঘাবড়ে যায়নি। তাদের অবশ্যই কৃতিত্ব দিতে হবে।’

এ নিয়ে দ্বিতীয়বারের মতো কোনো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে সিরিজ জিতেছে আরব আমিরাত। আগেরটি ছিল আয়ারল্যান্ডের বিপক্ষে ২০২১ সালে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরার মেয়ে সুমি বিপুল পরিমাণ অস্ত্রসহ খুলনায় আটক

‘কখনো বিপক্ষ দল সত্যিই ভালো খেলে, তাদেরও কৃতিত্ব দেওয়া উচিত’

আপডেট সময় : ০৩:১৩:৪০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫