বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

পঞ্চগড়ে বিএনপি দ্বি-বার্ষিক সম্মেলন, সভাপতি দাউদ- সাধারণ সম্পাদক বাবু

পঞ্চগড় সদর উপজেলা বিএনপি দ্বি বার্ষিক সম্মেলন সফলভাবে সম্পন্ন হয়েছে, যেখানে সভাপতি হিসেবে আবু দাউদ প্রধান এবং সাধারণ সম্পাদক হিসেবে মাহফুজুর রহমান বাবু নির্বাচিত হয়েছেন।

দীর্ঘ ১৬ বছর পর অনুষ্ঠিত এই সম্মেলনে ৭১০ জন ডেলিগেট গোপন ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করেন।
সভাপতি ও সাধারণ সম্পাদক পদে দুইজন করে এবং সাংগঠনিক সম্পাদক পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। নির্বাচনের নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট খায়রুল ইসলাম এবং সহকারী নির্বাচন কমিশনার ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক সাদেকুর ইসলাম।

সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। পঞ্চগড় সরকারি অডিটরিয়াম চত্বরে অনুষ্ঠিত, এই অধিবেশনে সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির আহবায়ক আনোয়ার হোসেন এবং সঞ্চালনা করেন সদস্য সচিব সেকেন্দার আলী। উপজেলার ১০ ইউনিয়নের নেতাকর্মীরা শোভাযাত্রা ও স্লোগান দিয়ে সম্মেলন কক্ষে অংশগ্রহণ করেন।

সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক সম্পাদক ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির, পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদ ও জেলা বিএনপি সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, রংপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, আমিনুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রিনা পারভিন, জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কচ্চু প্রমুখ।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপি’র সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ নবনির্বাচিত নাম ঘোষণা করেন এবং আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি জেলা বিএনপির কাছে জমা দেওয়ার জন্য নির্দেশনা দেন।

এই সম্মেলনের মাধ্যমে পঞ্চগড় সদর উপজেলা বিএনপি নতুন নেতৃত্বের অধীনের সংগঠনকে আরো সুসংগঠিত ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন নেতারা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

পঞ্চগড়ে বিএনপি দ্বি-বার্ষিক সম্মেলন, সভাপতি দাউদ- সাধারণ সম্পাদক বাবু

আপডেট সময় : ০৬:২৪:৩২ অপরাহ্ণ, রবিবার, ৪ মে ২০২৫