বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

জাবিতে দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:৫৮:১৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
  • ৮৩১ বার পড়া হয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দৈনিক মজুরির ভিত্তিতে কর্মরত অস্থায়ী কর্মচারীরা চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন করেছেন। আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন করেন ৯০ জন অস্থায়ী কর্মচারী। চাকরি স্থায়ী না করা হলে আগামী ২৩ এপ্রিল থেকে লাগাতার কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন মানববন্ধনকারীরা।

মানববন্ধনে সুফিয়া কামাল হলে নিরাপত্তা প্রহরী মুনির হোসেন বলেন, “চাকরি স্থায়ীকরণের জন্য আমরা বিগতসময়ে বিভিন্নভাবে আন্দোলন করেছি। আমাদের কারো কারো চাকরি বয়স ১০ থেকে ১৫ বছর। এখন পর্যন্ত আমাদের কারো চাকরি স্থায়ী করা হয়নি। দুই-একবার আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে অগ্রাধিকারের ভিত্তিতে চাকরি স্থায়ী করবে। কিন্তু আমরা যারা নিপীড়িত, শোষিত তাদের কাউকে স্থায়ী করা হয়নি। আমাদের বেতন নিয়েও বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বৈষম্য করে থাকে। রোজার মধ্যে ইদের আগে আমাদের যে বেতন দেওয়া হয়েছে সেখানেও ৩০ দিনের বেতন না দিয়ে ২৪ দিনের বেতন দেওয়া হয়েছে। আমরা টাকা-পয়সা চাইনা, আমাদের চাকরি স্থায়ী করা হোক।”

এছাড়াও বঙ্গমাতা হলের মালি পদে কর্মরত সুদীর সরকার বলেন, “নববর্ষ এ ঈদে আমাদের পরিবারের সদস্যসের মধ্যে আনন্দ ছিলনা অর্থ্যাভাবের কারণে। বিগত ১৪ থেকে ১৫ বছর আমরা যে লাঞ্চনার শিকার হয়েছি তা থেকে মুক্তি চাই। বাংলাদেশ ফ্যাসিবাদমুক্ত হলেও আমাদের কোনো স্বাধীনতা আসেনি বা আমরা কোনো সুফলও পাইনি। দ্রব্যমূল্যসহ সবকিছু আমাদের নাগালের বাইরে। চিকিৎসার জন্য আমাদের মানুষের কাছে হাত পাততে হয় এমতাবস্থায় সন্তানদের লেখাপড়া করানো আমাদের কাছে বিলাসীতা হয়ে উঠেছে।”

চাকরি স্থায়ী না করা হলে কর্মবিরতির হুশিয়ারি দিয়ে সুফিয়া কামাল হলের নিরাপত্তা প্রহরী শামসুল আলম বলেন, “আমাদের একটাই দাবি চাকরি স্থায়ী করতে হবে৷ এই দাবিতে আমরা মানববন্ধন, আমরণ অনশনসহ বিভিন্নভাবে আন্দোলন করেছি ও স্মারকলিপি দিয়েছি। চাকরি স্থায়ী না করা হলে আমরা আগামী ২৩ এপ্রিল থেকে লাগাতার কর্মবিরতিতে যাব।”

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জাবিতে দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০৯:৫৮:১৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫