বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

ঈদের ৮দিন ছুটির পর, বাংলাবান্ধা দিয়ে নেপাল গেলো ৩১৫ মেট্রিক টন আলু

পঞ্চগড় তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দর ঈদের ৮দিন ছুটির পর দ্বিতীয় পর্যায়ে এবার নেপালে নতুন করে আরো রপ্তানি হয়েছে ৩১৫ মেট্রিক টন আলু। এ নিয়ে এ বন্দরটি দিয়ে কয়েক দফায় মোট তিন হাজার ১৫০ মেট্রিক টন আলু গেলো নেপালে।

মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের কোয়ারেন্টিন ইন্সপেক্টর উজ্জ্বল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, আলুগুলো রপ্তানি করছে থিংকস টু সাপ্লাই, হুসেন এন্টার প্রাইজ, স্বাধীন এন্টার প্রাইজ ও ক্রসেস এগ্রো নামে চারটি রপ্তানিকারক প্রতিষ্ঠান।
রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, ও পঞ্চগড় জেলার বিভিন্ন এলাকা থেকে আলুগুলো সংগ্রহ করে নেপালে পাঠায়। এর আগে গত (৬, ৭ এপ্রিল) ২৫০ মেট্রিক টন করে মোট ৫০০ মেট্রিক টন আলু নেপালে যায়।

চলতি বছরের জানুয়ারি থেকে ৮ এপ্রিল পর্যন্ত মোট তিন হাজার ১৫০ মেট্রিক টন আলু রপ্তানি হয়েছে নেপালে। রপ্তানি করা আলুগুলো বন্দর ইয়ার্ডে ঢুকলে নমুনা সংগ্রহ করে পরীক্ষা নিরীক্ষার পর নেপালে পাঠানোর ছাড়পত্র দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

ঈদের ৮দিন ছুটির পর, বাংলাবান্ধা দিয়ে নেপাল গেলো ৩১৫ মেট্রিক টন আলু

আপডেট সময় : ০১:৩৫:৩৮ অপরাহ্ণ, বুধবার, ৯ এপ্রিল ২০২৫