বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

পঞ্চগড়ের বোদায় গুম, খুন, ছিনতাই, ও সন্ত্রাসীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

পঞ্চগড়ের বোদা উপজেলায় গুম, খুন, ছিনতাই, রাহাজানি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার বেংহারি ইউনিয়নের তেপুখুরিয়া বাজারের পাশে পঞ্চগড়-দেবীগঞ্জ সড়কে স্থানীয় এলাকাবাসী এ মানববন্ধন কর্মসূচি পালন করে।

এসময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র রনি চন্দ্র, মনির হোসেন, এলাকাবাসী, ভ্যানচালকরা বক্তব্য রাখে।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এ এলাকায় গুম, খুন, ছিনতাই, রাহাজানি ও সন্ত্রাসী কার্যক্রম চলে আসছে। আমরা নির্ভয়ে এই এলাকায় চলাফেরা করতে সাহস পাচ্ছি না। আমরা যেন নির্ভয়ে এলাকা বসবাস করতে পারি, প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।

এ সময় মানববন্ধনে এলাকাবাসী তিনটি দাবি তুলে ধরেন- অনতিবিলম্বে সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে, তেপুখুরিয়া বাজার থেকে বোয়ালমারী বাজার পর্যন্ত আলোয় ব্যবস্থা করতে হবে,
এবং রোড সংলগ্ন খাস জমিতে গুচ্ছগ্রাম নির্মাণ করতে হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

পঞ্চগড়ের বোদায় গুম, খুন, ছিনতাই, ও সন্ত্রাসীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

আপডেট সময় : ০৫:০৫:২৯ অপরাহ্ণ, শনিবার, ৫ এপ্রিল ২০২৫