বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইবিতে কর্মচারীর হাতে শিক্ষিকা হত্যা: দ্রুত বিচারের দাবি ইউট্যাব ও জিয়া পরিষদের Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ডাকাতি করে পালানোর সময় আন্তজেলা ডাকাত চক্রের ৫ সদস্য আটক।

পঞ্চগড়ে তেঁতুলিয়ায় ডাকাতি করে পালানোর সময় স্থানীয়দের সহযোগীতায় আন্তজেলা ডাকাত চক্রের ৫ সদস্যকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ।

আজ সোমবার (৩ মার্চ) দুপুরে পঞ্চগড় পুলিশ সুপারের কার্যালয়ে এ নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যমকে এ বিষয়ে জানান, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি।

পুলিশ সুপার জানান, গত শনিবার (১ মার্চ) দিবাগত রাতে তেঁতুলিয়া আজিজনগর গ্রামে ঘটে ডাকাতির ঘটনা। পরে স্থানীয়দের তৎপরতা ও প্রযুক্তির সহায়তায় রোববার (২ মার্চ) ভোরে ভজনপুর বাজারে তেঁতুলিয়া- পঞ্চগড় মহাসড়কে ডাকাত সদস্যদের আটক করে ডিবি পুলিশ।

আটককৃতরা হলেন, রংপুরের মিঠাকুপুর থানার সঠিবাড়ি হরিপুর গ্রামের মৃত আঃ আজিজের ছেলে আনোয়ার হোসেন (৪১), দিনাজপুরের নবাবগঞ্জ থানার আজিমপুর মির্জাপুর গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে তহিদুল ইসলাম (৪০), রংপুরের পীরগঞ্জ থানার লালদিঘী ফতেপুর মকিমপুর গ্রামের আঃ জলিলের ছেলে শরিফুল ইসলাম (৩৫), পীরগঞ্জ থানার লালদিঘী আজমপুর ফকির পাড়া গ্রামের বাদশা ফকিরের ছেলে হাসানুর (৪০), পীরগঞ্জ থানার সানের হাট পালানো শাহপুর গ্রামের আঃ জব্বারের ছেলে আয়নাল (৩৮)।

এসময় তাদের কাছ থেকে নগদ সাড়ে ১২ হাজার টাকা ও দুটি হাতের বালা ও দুই জোড়া কানের দুল উদ্ধার করা হয়।

তাদের জিজ্ঞাসাবাদে জানা গেছে গত ২৫ ফেব্রুয়ারি ভোরে টাঙ্গাইলের ঘাটাইলে শিক্ষাসফরের চারটি বাস ডাকাতির সাথে এচক্রটি জড়িত ছিল, একই সাথে বৃহৎ ডাকাতির পরিকল্পনা নিয়ে চক্রটি তেঁতুলিয়ায় প্রবেশ করেছিল বলে সাংবাদিকদের জানিয়েছেন পুলিশ সুপার।

আটককৃতদের সনাক্ত করে তাদের নামে তেঁতুলিয়া মডেল থানায় মামলা করেছেন ভুক্তভোগী স্কুল শিক্ষক বেলায়েত হোসেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইবিতে কর্মচারীর হাতে শিক্ষিকা হত্যা: দ্রুত বিচারের দাবি ইউট্যাব ও জিয়া পরিষদের

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ডাকাতি করে পালানোর সময় আন্তজেলা ডাকাত চক্রের ৫ সদস্য আটক।

আপডেট সময় : ০৭:১৪:০১ অপরাহ্ণ, সোমবার, ৩ মার্চ ২০২৫