বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

সাংবাদিকদের জন্য জরুরী নির্দেশনা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৩:১৭:১৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫
  • ৮৭১ বার পড়া হয়েছে

সকল সম্মানিত সহকর্মী সাংবাদিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সারা দেশব্যাপী অপারেশন “ডেভিল হান্ট” পরিচালিত হচ্ছে। এ অবস্থায় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে নিরাপত্তা এবং সচেতনতা নিশ্চিত করতে নিচের নির্দেশনাগুলো কঠোরভাবে অনুসরণ করার অতিব জরুরী ও দরকার।

১। প্রেস আইডি কার্ডঃ
সর্বদা আপনার বৈধ প্রেস আইডি কার্ড সাথে রাখুন এবং দৃশ্যমান স্থানে ধারণ করুন। প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আইডি কার্ড প্রদর্শন করুন।

২। চিহ্নিত গাড়ি ব্যবহারঃ
সংবাদ সংগ্রহের জন্য ব্যবহৃত গাড়িতে ‘PRESS’ লেখা স্পষ্টভাবে প্রদর্শন করুন। রাতের বেলায় সংবাদ সংগ্রহের ক্ষেত্রে গাড়ির হেডলাইটে “PRESS” সাইন প্রদর্শন নিশ্চিত করুন।

৩। ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে চলা:
যেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সেনাবাহিনীর বিশেষ অভিযান চলছে, সেখানে অযথা অবস্থান করা থেকে বিরত থাকুন।
সংঘর্ষপূর্ণ বা অনিরাপদ স্থানে সংবাদ সংগ্রহের সময় অতিরিক্ত সতর্ক থাকুন।

৪। লাইভ সম্প্রচার বা ছবি তোলাঃ
সরাসরি লাইভ সম্প্রচার বা ভিডিও ধারণের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিন। বিশেষ নিরাপত্তা জোন বা সেনা মোতায়েনকৃত এলাকায় ছবি তোলা বা ভিডিও ধারণ এড়িয়ে চলুন।

৫. যথাযথ পরিচয় ও আচরণঃ
সংবাদ সংগ্রহের সময় যথাযথ ভদ্রতা এবং পেশাদারিত্ব বজায় রাখুন। আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশনা মেনে চলুন এবং প্রয়োজন ছাড়া তর্ক-বিতর্কে জড়াবেন না।

৬। জরুরি যোগাযোগঃ
যে কোনো ধরনের জটিল পরিস্থিতিতে আপনার প্রতিষ্ঠানের অফিস বা জাতীয় সাংবাদিক সংগঠনের প্রতিনিধিদের সাথে দ্রুত যোগাযোগ করুন। বিপদের সময় নিকটস্থ সহকর্মীদের অবস্থান সম্পর্কে জানিয়ে রাখুন।

৭। ব্যক্তিগত নিরাপত্তাঃ
সাংবাদিকতার কাজে বের হওয়ার সময় পরিবারের কাউকে গন্তব্য জানিয়ে রাখুন। রাতে সংবাদ সংগ্রহের ক্ষেত্রে একা না গিয়ে সম্ভব হলে সহকর্মী নিয়ে যান।
আপনাদের নিরাপত্তা আমাদের জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ। অনুগ্রহ করে নির্দেশনাগুলো যথাযথভাবে মেনে চলুন এবং নিরাপদে থাকুন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

সাংবাদিকদের জন্য জরুরী নির্দেশনা

আপডেট সময় : ০৩:১৭:১৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫