বুধবার | ১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড Logo কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ Logo খুলনা বিশ্ববিদ্যালয় ক্লাবগুলোর সাথে ওয়েব ফাউন্ডেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত Logo পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ Logo সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

২০১৯ সালের একদিন আগেও নির্বাচন হবে না!

  • আপডেট সময় : ০৩:০৬:৩৯ অপরাহ্ণ, সোমবার, ১২ ডিসেম্বর ২০১৬
  • ৯০৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বিএনপিকে উদ্দেশ করে বলেছেন, ২০১৯ সালের একদিন আগেও নির্বাচন হবে না। জনগণকে ভয় পান কেন। আমেরিকায় হিলারির পক্ষে ওবামা সরকার প্রচারণা চালিয়েছেন। কিন্তু পাস করেছে ট্রাম্প। জনগণ তাকে ভোট দিয়েছে।

তিনি বলেন, নারায়ণগঞ্জে নৌকা-ধানের শীষের নির্বাচন হচ্ছে। সেখানে সুষ্ঠু নির্বাচন হবে। যে ফল হবে আমরা তা মেনে নেব।

শনিবার বিকেলে কুমিল্লা মেডিক্যাল কলেজের রজতজয়ন্তী উপলক্ষে কলেজ আঙিনায় আয়োজিত দুই দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনী দিনে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, আপনারা আন্দোলন করেন, তবে আন্দোলন করে কোনো লাভ হবে না। ২০১৯ সালে ফাইনাল খেলা হবে। আসেন সে সময় ব্রাজিল-আর্জেন্টিনার লড়াই হবে। নির্বাচন শেখ হাসিনার সরকারের অধীনেই হবে।

নাসিম বলেন, পারমিশন নিয়ে মিছিল মিটিং হয় না, আন্দোলন হয় না। আন্দোলন করতে হলে সাহস লাগে। জনগণকে সাথে নিয়ে সাহস করে মাঠে নেমে মিছিল মিটিং করুন। আমরা মার খেয়ে আন্দোলন করেছি।

মেডিক্যালে ভর্তির বিষয়ে তিনি  বলেন, মেডিক্যাল কলেজ কোনো চাইনিজ রেস্টুরেন্ট নয়। ভর্তির বিষয়ে কোনো আপোষ নয়। এ সময় তিনি কলেজের অডিটরিয়াম ও মসজিদ নির্মাণ করারও ঘোষণা দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর ডা. মহসিন-উজ জামান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার, বিএমএ’র যুগ্ম মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ, কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর ডা. মোসলেহ উদ্দিন আহমেদ, ডা.ফরিদা আদিব খানম, কলেজের উপাধ্যক্ষ কে এ মান্নান, কলেজের প্রথম ব্যাচের শিক্ষার্থী বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালের কনসালটেন্ট ডা. মোস্তাফিজুর রহমান মির্জন প্রমুখ।

এর আগে সকালে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। এতে শিক্ষকরা ভুভুজেলা বাজিয়ে নেচে গেয়ে আনন্দে মেতে ওঠেন। সমাপনী অনুষ্ঠান হবে একই ভেন্যুতে ১১ ডিসেম্বর রোববার।

ট্যাগস :

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

২০১৯ সালের একদিন আগেও নির্বাচন হবে না!

আপডেট সময় : ০৩:০৬:৩৯ অপরাহ্ণ, সোমবার, ১২ ডিসেম্বর ২০১৬