শুক্রবার | ১০ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন Logo কয়রায় ঝড়ে নৌকাডুবি, উদ্ধার অভিযান সমাপ্ত; নিখোঁজ দুই জেলের খোঁজ মেলেনি Logo চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

মানুষকে অবসাদগ্রস্ত বানাচ্ছে ফেসবুক !

  • amzad khan
  • আপডেট সময় : ০২:৫২:৫৬ অপরাহ্ণ, সোমবার, ১৩ মার্চ ২০১৭
  • ৮১৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সোশ্যাল মিডিয়া যেখানে গোটা বিশ্বকে ‘গ্লোবাল ভিলেজ’ বলতে শিখিয়েছে, সেখানে বাস্তবে কাজটা হচ্ছে ঠিক উল্টো। সোশ্যাল মিডিয়া প্রতিদিন মানুষকে একা ও অবসাদগ্রস্ত তৈরি করছে। ইউনিভার্সিটি অফ পিটসবার্গের সমীক্ষা বলছে, যাঁরা যত বেশি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ, তাঁদের মধ্যে একাকিত্ব সবচেয়ে বেশি। সঙ্গে বাড়ছে অবসাদও।

পিটসবার্গ ইউনিভার্সিটির বিশেষজ্ঞরা ১৯ থেকে ৩২ বছর পর্যন্ত ১ হাজার ৭৮৭ জনের উপর সমীক্ষা চালান। পর্যবেক্ষণ করা হয় ১১টি সোশ্যাল মিডিয়ার উপর। এগুলো হল, ফেসবুক, ইউটিউব, ট্যুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, গুগল প্লাস, স্ন্যাপচ্যাট, রেডিট, টাম্বলার ও লিঙ্কডইন। পর্যবেক্ষণের ফলাফলে দেখা যায়, এই ১১টি সোশ্যাল মিডিয়ায় যে মানুষগুলি দিনের বেশির ভাগ সময় ব্যয় করনে, তাঁদের মধ্যে একাকিত্ব প্রবল।

সমীক্ষার ফলাফল আরো বলছে, যাঁরা প্রতি সপ্তাহে ৫৮ বারের বেশি সোশ্যাল মিডিয়ায় ভিজিট করেন, তাঁদের একাকিত্ব ৩ গুণ বেশি তাঁদের চেয়ে, যাঁরা কিনা সপ্তাহে ৯ বার বা তার কম অনলাইন থাকেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন

মানুষকে অবসাদগ্রস্ত বানাচ্ছে ফেসবুক !

আপডেট সময় : ০২:৫২:৫৬ অপরাহ্ণ, সোমবার, ১৩ মার্চ ২০১৭