সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

ইন্টারনেটে অপমানিত বাংলাদেশীর জন্য সৌদিদের ভালোবাসা!

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:৪১:৫৩ অপরাহ্ণ, রবিবার, ১৮ ডিসেম্বর ২০১৬
  • ৮৮৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রিয়াদে সোনার দোকানের অলংকারের দিকে তাকিয়ে থাকা এক বাংলাদেশীর ছবি নিয়ে ইন্টারনেটে করা অপমানসূচক মন্তব্যে মর্মাহত হয়ে তাকে খুঁজে বের করে নানা মূল্যবান উপহার দিচ্ছেন সৌদি আরবের লোকেরা।
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্লিনার হিসেবে কাজ করেন ৬৫ বছর বয়স্ক বাংলাদেশী নাজের আল-ইসলাম আবদুল করিম। বেতন পান ৭০০ রিয়াল ।
ব্রিটিশ দৈনিক ডেইলি মেইল জানাচ্ছে, কয়েকদিন আগে ইনস্টাগ্রামে এক ব্যক্তি তার একটি ছবি পোস্ট করেন – যাতে দেখা যায় একটি সোনার দোকানের জানালায় সাজিয়ে রাখা অলংকারের দিকে তাকিয়ে আছেন আবদুল করিম।
ছবিটির সাথে ওই ইউজার মন্তব্য করেন : ‘এই লোকটি শুধু আবর্জনার দিকে তাকিয়ে থাকার উপযুক্ত।’ ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

কিন্তু এই অপমানসূচক মন্তব্য আহত করে আবদুল্লাহ আল-কাহতানি নামে এক টুইটার ব্যবহারকারীকে। তার একাউন্টের নাম হচ্ছে ‘এনসানিয়াত’ বা ‘মানবিকতা’ ।
তিনি এতটাই সমবেদনা বোধ করেন আবদুল করিমের প্রতি – যে তিনি তাকে খুঁজে বের করার উদ্যোগ নেন।
তার এই উদ্যোগ টুইটারে সাড়ে ৬ হাজার বার শেয়ার হয়। নানাভাবে সন্ধান চালিয়ে, ছবিটি পরীক্ষা করে অবশেষে আবদুল করিমকে খুঁজে বের করাও হয়।
তার পর টুইটার ব্যবহারকারী অন্য সৌদি নাগরিকরা আবদুল করিমকে নানা রকম উপহার পাঠাতে থাকেন।

উপহারের মধ্যে আছে আইফোন সেভেনসহ দুটি মোবাইল ফোন, চালের ব্যাগ, মধু, নগদ টাকা, ঢাকায় যাবার জন্য প্লেনের টিকেট, এবং সোনার অলংকার।
আল-কাহতানি সিএনএনকে বলেছেন, যারা আবদুল করিমকে খুঁজে বের করতে সহায়তা করেছেন তাদের তিনি ধন্যবাদ জানিয়েছেন।
আর আবদুল করিম বলছেন, ওই পৌরসভার ক্লিনার হিসেবে তিনি তার কাজই করছিলেন। সোনার দোকানের সামনে থাকার সময় কেউ যে তার ছবি তুলেছে তা তিনি টেরই পাননি।
তবে এতরকম উপহার পেয়ে তিনি খুবই খুশি, বলেছেন আবদুল করিম।

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

ইন্টারনেটে অপমানিত বাংলাদেশীর জন্য সৌদিদের ভালোবাসা!

আপডেট সময় : ০৬:৪১:৫৩ অপরাহ্ণ, রবিবার, ১৮ ডিসেম্বর ২০১৬