রবিবার | ৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ Logo বদর দিবসের শিক্ষা নিয়ে ইসলামের স্বর্ণোজ্জ্বল ইতিহাস আবার ফিরে আনতে হবে -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo সাংবাদিক অপু চৌধুরীকে বই উপহার দিলেন চর্যাপদ সাহিত্য একাডেমীর মহাপরিচালক Logo পলাশবাড়ীতে জমির অধি গ্রহনের অর্থ উত্তোলনের চেষ্টা : প্রতারকের বিরুদ্ধে জেলা প্রশাসকের নিকট অভিযোগের তদন্ত  Logo রমজানে বন্দীদের ইবাদত ও পুষ্টিকর খাবারের বিশেষ ব্যবস্থা: মানবিক উদ্যোগে চাঁদপুর জেলা কারাগার Logo সাতক্ষীরার মেয়ে সুমি বিপুল পরিমাণ অস্ত্রসহ খুলনায় আটক Logo চুয়াডাঙ্গার জীবননগরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo জীবননগরে ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠন সভাপতি সাঈদ, সম্পাদক হাসান Logo সেন্টমার্টিনে গাঁজাসহ ৯ জন পাচারকারী আটক Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের

সাফজয়ী নারীদের আজ সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১০:৩২:০৫ পূর্বাহ্ণ, শনিবার, ২ নভেম্বর ২০২৪
  • ৭৮২ বার পড়া হয়েছে

টানা দ্বিতীয়বারের মতো সাফ শিরোপা জয় করে দেশে ফেরা বাংলাদেশ নারী ফুটবল দলকে আজ সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বেলা ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সংবর্ধনা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বুধবার (৩০ অক্টোবর) বাংলাদেশ ২-১ গোলে স্বাগতিক নেপালকে পরাজিত করে শিরোপা জয় করে। সাফজয়ী দল বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল।

এদিন দুপুরে চ্যাম্পিয়নরা এসে নেমেছিলেন বাংলাদেশের মাটিতে। এরপর অন্য আনুষ্ঠানিকতা শেষে ছাদখোলা বাসে করে সাবিনাদের নেওয়া হয় মতিঝিলে বাফুফে ভবনে।

সন্ধ্যা সাতটায় সাবিনারা বাফুফে ভবনে পৌঁছান। পরে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সাফজয়ীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সেই সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক কোটি টাকা আর্থিক পুরস্কারের ডামি চেক প্রদান করেন উপদেষ্টা।

পরে যুব ও ক্রীড়া উপদেষ্টা সাংবাদিকদের বলেন, আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে নারীদের এক কোটি টাকা প্রদান করা হচ্ছে। মাননীয় প্রধান উপদেষ্টা নারী দলের সঙ্গে সাক্ষাৎ করবে শনিবার। আমরা নারী ফুটবলের উন্নয়নের সঙ্গী হিসেবে রয়েছি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ

সাফজয়ী নারীদের আজ সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা

আপডেট সময় : ১০:৩২:০৫ পূর্বাহ্ণ, শনিবার, ২ নভেম্বর ২০২৪