শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন Logo চাঁদপুরে গনি-আয়েশা ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা Logo মোটরসাইকেল দুর্ঘটনায় দুই জনের মৃত্যু Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কাঁচা মরিচ কেন স্বাস্থ্যের জন্য ভালো?

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:৫৫:৫৫ পূর্বাহ্ণ, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪
  • ৭৯৬ বার পড়া হয়েছে

মরিচ শুধু খাবারে ঝাল স্বাদ দেয় না বরঙ এর পুষ্টিগুনও রয়েছে। কাঁচা মরিচ খাবারের স্বাদ বাড়ায়, পুষ্টিও জোগায়। কাঁচা মরিচে আছে আয়রন, ফসফরাস, ম্যাঙ্গানিজ, রাইবোফ্লাভিন, নিয়াসিন, থিয়ামিন, ডায়েটারি ফাইবার ইত্যাদি। এছাড়াও ম্যাগনেসিয়াম, কপার, পটাসিয়াম, ভিটামিন এ, সি, কে, বি৬-এর উৎস কাঁচা মরিচ।

ওজন কমায়

কাঁচা মরিচে ক্যাপাসিয়াসিন নামক উপাদান থাকে। এটি তাপ উৎপাদন করে, যা দেহের বিপাক প্রক্রিয়াকে ত্বরান্বিত করে এবং স্বাদ নিয়ন্ত্রণ করে ওজন কমাতে সাহায্য করে।

হৃৎপিণ্ডের উপকার

কাঁচা মরিচে থাকা ভিটামিন কে রক্ত জমাট বাঁধতে দেয় না বলে হার্ট অ্যাটাকের আশঙ্কা অনেকাংশেই কমে যায়। এ ছাড়া মরিচের ক্যাপাসিয়াসিন ও ভিটামিন সি অ্যান্টি–অক্সিডেন্ট গুণ হৃৎপিণ্ডকে অধিক কার্যকর রাখে। মরিচ রক্তচাপ ও রক্তে চর্বি কমাতেও উপকারী ভূমিকা পালন করে।

ক্যান্সারের আশঙ্কা কমায়

অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর কাঁচা মরিচ। নিয়মিত কাঁচা মরিচ খেলে শরীরের ক্ষতিকর উপাদান বের হয়ে যায়, মেলে নানা উপকার। পাশাপাশি ক্যান্সারের সেল জন্ম নেয়ার আশঙ্কা অনেকটাই কমে যায়।

ডায়াবেটিস নিয়ন্ত্রণ

মরিচের ক্যাপাসিয়াসিন দেহে ইনসুলিনের কার্যকারিতা বৃদ্ধি করে। ফলে ডায়াবেটিসের ঝুঁকি কমে যায়।

রক্তস্বল্পতা দূর করে

মরিচ আয়রনের অভাবজনিত রক্তস্বল্পতা দূর করতেও উপকারী। মরিচে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, যা আয়রন হজমের জন্য অতি প্রয়োজনীয় উপাদান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

কাঁচা মরিচ কেন স্বাস্থ্যের জন্য ভালো?

আপডেট সময় : ০৭:৫৫:৫৫ পূর্বাহ্ণ, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪