শনিবার | ২১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ Logo ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা সভাপতির ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo ঈদে নাড়ির টানে বাড়ি যাওয়ার আগে বাসার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান তানিয়া ইশতিয়াকের Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

মেহেরপুরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:১৬:০৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪
  • ৭৬০ বার পড়া হয়েছে

প্রতারণাসহ পৃথক দু’টি মামলায় ২৪ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আনিছুর রহমান ওরফে রিপন (৪৫)কে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) ক্রাইম প্রিভেনশন কোম্পানী(সিপিসি) মেহেরপুর ক্যাম্প।

আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরের দিকে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) সিপিসি মেহেরপুরের ক্যাম্প কমান্ডার সহকারি পুলিশ সুপার এনামুল হকের নেতৃত্বে র‌্যাবের একটি টিম কুষ্টিয়া শহরের কাঠিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আনিছুর রহমান ওরফে রিপন মেহেরপুর শহরের ১ নং ওয়ার্ড হোটেল বাজার এলাকার মৃত আব্দুল বারীর ছেলে।

র‌্যাব-১২, সিপিসি মেহেরপুর ক্যাম্প কমান্ডার সহকারি পুলিশ সুপার এনামুল হক আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে স্থানীয় সাংবাদিকদের প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত আনিছুর রহমান ওরফে রিপনের নামে সিআর মামলা নং ৪২৫/২০২০ (মেহেরপুর) এসসি ৪৩/২১, ও সিআর মামলা নং ৮৭/২০২০ (মেহেরপুর) জিআর মামলা নং ১৭৯/২১ ইং।

আদালতের বিজ্ঞ বিচারক সিআর (মেহেরপুর) নং ৪২৫/২০২০, এসসি নং ৪৩/২১ মামলায় এক বছর বিনাশ্রম কারাদন্ড এবং ১০ লাখ টাকা অর্থদন্ড এবং সিআর (মেহেরপুর) নং ৮৭/২০২০ এ মামলায় এক বছর ৪ মাস সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করেন। সে সময় আসামি আসামী আনিছুর রহমান ওরফে রিপন আদালতের অনুপস্থিত ছিলেন। এরপর থেকেই সাজা পরোয়ানাভূক্ত হয়ে সে পলাতক জীবন যাপন করছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামী আনিছুর রহমান ওরফে রিপনের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়ার জন্য মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর

মেহেরপুরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

আপডেট সময় : ০৬:১৬:০৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪