শনিবার | ৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের Logo দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী Logo মার্কিন-ইসরায়েল গোটা বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় অন্তরায় -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo রোজাদারদের পাশে ‘আলোর দিশা’: দুই শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ Logo হিজলগাছের নিচে ধানের ক্ষেতে ইফতার: ভাওয়াল যুব কল্যাণ সংগঠনের অনন্য আয়োজন Logo এতিম শিশুদের মুখে হাসি ফুটাতে চাঁদপুর ঢাবিয়ানের ইফতার ও ঈদ উপহার বিতরণ Logo খুবির সাতক্ষীরা এসোসিয়েশনে’র নেতৃত্বে পারভেজ-মোস্তফা Logo ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা! Logo স্বাধীনতা পদক ও রাজনৈতিক প্রজ্ঞা: চেনা ব্রাহ্মণের পৈতা লাগে না Logo সাফল্যে দেখাচ্ছে ‘ই-বেইলবন্ড’, আরও ৭ জেলায় চালুর উদ্যোগ

ব্যবধান বাড়াল চেলসি!

  • amzad khan
  • আপডেট সময় : ১০:৫৫:২৬ পূর্বাহ্ণ, রবিবার, ১৮ ডিসেম্বর ২০১৬
  • ৮৩২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বড়দিনের আগে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় যে দল শীর্ষে থাকে, মৌসুম শেষে শিরোপা সাধারণত যায় তাদের হাতেই। গেল ১২ বছরে ৯ বারই হয়েছে এমন।

ক্রিস্টাল প্যালেসকে ১-০ গোলে হারিয়ে শীর্ষস্থানটা ধরে রাখল চেলসি। লিগে টানা ১১টি ম্যাচ জিতল আন্তনিও কন্তের শিষ্যরা, যার সবশেষটা এসেছে ডিয়েগো কোস্তার একমাত্র গোলে। লিস্টার সিটি ২-২ গোলে ড্র করেছে স্টোক সিটির মাঠে।ম্যাচের ৪৪তম মিনিটে চেজারে অ্যাজপিলিকুয়েতার হেডে গোল করে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে চেলসির জয় নিশ্চিত করেন কোস্তা। নিজেদের মাঠে ক্রিস্টাল প্যালেস পারেনি সেই গোল শোধ করতে।   এই জয়ে প্রিমিয়ার লিগে নিজেদের টানা ১১ ম্যাচ জয়ের রেকর্ড স্পর্শ করেছে স্ট্যামফোর্ড ব্রিজের বাসিন্দারা। ২০০৯-১০ মৌসুমে শিরোপা জয়ের পথে ১১টি ম্যাচ টানা জিতেছিল সেসময়ে কার্লো আনচেলোত্তির অধীনে খেলা চেলসি। আরেক ইতালিয়ান কন্তের হাত ধরে সেই রেকর্ড ফের স্পর্শ করল ‘ব্লু’ রা। আপাতত ৯ পয়েন্ট ফারাক রেখে পয়েন্ট টেবিলের শীর্ষে চেলসি। যদিও তারা খেলছে একটি ম্যাচ বেশি। তবে এই সপ্তাহে আর্সেনাল ও লিভারপুল নিজেদের ম্যাচে জিতলেও ধরতে পারবে না চেলসিকে। তাই বড়দিনের ‘জিঙ্গেল বেল’ স্ট্যামফোর্ড ব্রিজের বাসিন্দারা শুনবেন শীর্ষে থাকার আনন্দ নিয়েই!

জার্মান বুন্দেসলিগায় হার্থা বার্লিনকে ২-০ গোলে হারিয়ে শীর্ষে ফিরেছে আরবি লিপজিগ। অবশ্য আজ ডার্মস্টাডকে হারাতে পারলে পয়েন্ট তালিকায় আবার শীর্ষে ওঠে যাবে বায়ার্ন মিউনিখ। হফেনহেইমের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে বরুশিয়া ডর্টমুন্ড। লা লিগায় অ্যাতলেতিকো মাদ্রিদ ১-০ গোলে হারিয়েছে লা পালমাসকে।

ভিয়ারিয়াল ৩-১ গোলে হারিয়েছে স্পোর্তিং গিজনকে। গোল ডটকম

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের

ব্যবধান বাড়াল চেলসি!

আপডেট সময় : ১০:৫৫:২৬ পূর্বাহ্ণ, রবিবার, ১৮ ডিসেম্বর ২০১৬