রবিবার | ২২ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন Logo টরন্টোতে ফোবানার ৪০ বছর উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরার উপকূলে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ মাছ আহরণ, মান্দারবাড়িয়ায় ২২ জেলে আটক Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo সাতক্ষীরায় ব্র্যাক-এর উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত Logo ভাষা নিয়ে ভাসাভাসা কথা: ভাষা দিবস ও রাজনীতির ভাষা ড. মাহরুফ চৌধুরী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

তেলাপোকা দিয়ে বিশেষ ময়দা !

  • amzad khan
  • আপডেট সময় : ০৭:৫০:১০ অপরাহ্ণ, রবিবার, ৫ মার্চ ২০১৭
  • ৮০৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আগামী কয়েক দশক পর বিশ্বে খাদ্য সংকট দেখা দেবে, এমনটি আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
এ পরিস্থিতিতে মানুষের জন্য বিকল্প পুষ্টির উৎস হবে পোকামাকড়, তেমনটিও বলছেন অনেক বিশেষজ্ঞ। এরই মাঝে বিশ্বের বিভিন্ন দেশে অনেক রেস্টুরেন্টে খাবার তালিকায় পোকামাকড়ের ডিশও পাওয়া যায়। তবে গমের মতো প্রধান খাবারের বিকল্প হতে আরো সময় লাগবে পোকামাকড়ের।

এরই মাঝে একটি অদ্ভুত খাবার তৈরি করেছেন ব্রাজিলের দুই খাদ্য বিশেষজ্ঞ। বিশেষ প্রজাতির এক তেলাপোকা থেকে ময়দা তৈরি করেছেন তারা। ব্রাজিলের রিও গ্রান্দে ফেডেরাল ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিংয়ের দুই ছাত্র আন্দ্রেসা লুকাস ও লরেন মেনেগোন । এরা তেলাপোকা থেকে যে বিশেষ ময়দা তৈরি করেছেন, তাতে সাধারণ গমের ময়দার চেয়ে ৪০ শতাংশ বেশি প্রোটিন আছে জানা  গেছে।

এই ময়দা দিয়ে সব ধরনের বেকারি পণ্য তৈরি করা যাবে। এতে আছে প্রচুর অ্যামাইনো এসিড ও লিপিড। রাতে আপনার রান্নাঘরে যেসব তেলাপোকা ঘুরে বেড়ায়, সেসব দিয়ে নয়, বরং নাওফোটা সিনেরিয়া নামের এক বিশেষ প্রজাতির তেলাপোকা দিয়ে এই ময়দা তৈরি করা হয়েছে।

এসব তেলাপোকা গবেষণাগারে বিশেষ যত্নে রাখা হয়। সেগুলোকে শুধু ফল ও সবজি খেতে দেওয়া হয়। এ ধরনের তেলাপোকা থেকে তৈরি ময়দা দিয়ে যে রুটি বানানো হয়, সেগুলো যারা খেয়েছেন, তারা বলেছেন প্রচলিত রুটির সঙ্গে এর পার্থক্য তেমন বুঝা যায়নি।

দুই গবেষক অবশ্য এটিও জরিপে জানতে পেরেছেন যে,  বেশিরভাগ মানুষই এখনো পোকামাকড় দিয়ে খাবার তৈরির বিষয়টি সহজে মেনে নিতে পারেনি। এ ছাড়া ঝিঁঝিঁ পোকা, গুবরে পোকা দিয়েও খাবার তৈরির বিষয়টি পরীক্ষা করছেন লুকাস ও লরেন। তারা আশা করছেন ধীরে ধীরে মানুষ মন থেকে পোকামাকড় দিয়ে তৈরি খাবার গ্রহণ করবে।

জাতিসংঘের এক জরিপে জানা গেছে, ২০৫০ সালের মধ্যে বিশ্বে বেড়ে চলা মানুষের জন্য খাদ্য উৎপাদন করতে পর্যাপ্ত কৃষি জমি থাকবে না। তখন বিকল্প খাবার হিসেবে মানুষকে হয়ত পোকামাকড়ের ওপর নির্ভর হতে হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

তেলাপোকা দিয়ে বিশেষ ময়দা !

আপডেট সময় : ০৭:৫০:১০ অপরাহ্ণ, রবিবার, ৫ মার্চ ২০১৭