শনিবার | ২১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ Logo ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা সভাপতির ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo ঈদে নাড়ির টানে বাড়ি যাওয়ার আগে বাসার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান তানিয়া ইশতিয়াকের Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

বন্যার্তদের সহযোগিতায় ব্যক্তিগত তহবিল থেকে ৫ লাখ টাকা অনুদান দিলেন বিএনপির আহ্বায়ক বাবু খান ও সদস্যসচিব শরীফ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৫:৫১:৫৪ অপরাহ্ণ, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪
  • ৭৫৯ বার পড়া হয়েছে

বন্যার্তদের সহযোগিতায় কেন্দ্রীয় বিএনপির ত্রাণ তহবিলে চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু ও সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ ব্যক্তিগত তহবিল থেকে ৫ লাখ টাকা প্রদান করেছেন। গতকাল বৃহস্পতিবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিব এ আর্থিক সহযোগিতা জমা করেন।

জানা গেছে, বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শুরু থেকেই দেশের প্রায় সবকটি জেলা থেকে নেতা-কর্মীরা এগিয়ে গেছেন বন্যার্তদের পাশে। চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু ও সদস্যসচিব শরীফুজ্জামান শরীফের নির্দেশনায় এ জেলার নেতা-কর্মীরাও বন্যার্তদের পাশে ছুটে যান।

এবার কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন তহবিলে জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু ও সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ ব্যক্তিগত তহবিল থেকে নগদ ৫ লাখ টাকা প্রদান করেন।

এ বিষয়ে জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ বলেন, দীর্ঘ ১৭ বছর স্বৈরাচারী শেখ হাসিনা ও তার দোসররা বিএনপির নেতা-কর্মীদের মামলা-হামলায় নিঃস্ব করে ফেলেছে। যে অত্যাচার করা হয়েছে, তা অমানবিকতার চরম উদাহরণ। তবুও দুঃসময়েও আমরা সাধারণ মানুষের পাশে ছিলাম। সাধারণ মানুষের পাশে সব সময় আছি। বিএনপির নেতা-কর্মীরা সব সময় গণমানুষের কথা ভাবে। গণমানুষকে নিয়ে কাজ করে। আমরা বন্যার্তদের পাশে শুরু থেকেই নানাভাবে আছি। বিএনপি সবসময় সাধারণ পাশে থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর

বন্যার্তদের সহযোগিতায় ব্যক্তিগত তহবিল থেকে ৫ লাখ টাকা অনুদান দিলেন বিএনপির আহ্বায়ক বাবু খান ও সদস্যসচিব শরীফ

আপডেট সময় : ০৫:৫১:৫৪ অপরাহ্ণ, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪