মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

আমিরাত প্রেসিডেন্টকে কৃতজ্ঞতা জানিয়ে প্রধান উপদেষ্টার চিঠি

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:২২:১৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪
  • ৭৮৬ বার পড়া হয়েছে

ছাত্র-জনতার অভ্যুত্থানে একাত্মতা জানিয়ে সংযুক্ত আরব আমিরাতের রাস্তায় বিক্ষোভ করে সাজা পাওয়া ৫৭ বাংলাদেশি প্রবাসীকে ক্ষমা করে দেওয়ায় দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) আমিরাত প্রেসিডেন্টের উদ্দেশে প্রধান উপদেষ্টার সাক্ষরিত চিঠিটি পাঠানো হয়।

চিঠিতে লেখা হয়েছে, ছাত্র-জনতার বিপ্লবের সঙ্গে একাত্মতা প্রকাশকারী ৫৭ জন বাংলাদেশিকে ক্ষমা করার আপনার উদার সিদ্ধান্তের জন্য আপনার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এর আগে, বাংলাদেশের সাম্প্রতিক আন্দোলনে সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় সাজাপ্রাপ্ত ৫৭ জন বাংলাদেশিকে ক্ষমা করে দেন  মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।

‘দেশটিতে এ ধরনের ক্ষমার ঘটনা বিরল’ উল্লেখ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘শুধু ড. ইউনূস শান্তিতে নোবেল বিজয়ী, আন্তর্জাতিক পরিমণ্ডলে তার পরিচিতি ও সুনামের কারণে এটি করা হয়েছে। ’

এদিন রাজধানীর ফরেন অ্যাকাডেমিতে সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় শফিকুল আলম জানান, গত ২৮ আগস্ট প্রধান উপদেষ্টার সঙ্গে টেলিফোনে কথা হয় সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের। সেখানে বড় অংশ জুড়ে ছিল ৫৭ জনের সাজা মওকুফের বিষয়টি। প্রধান উপদেষ্টা প্রেসিডেন্টকে প্রবাসী শ্রমিকদের ক্ষমা করে দেওয়ার অনুরোধ করেন। প্রেসিডেন্ট তার কথাটা রেখেছেন। প্রধান উপদেষ্টা আজ বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে বৈঠককালে তাদের সামনেই এই সুখবরটি পান এবং জানিয়ে দেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

আমিরাত প্রেসিডেন্টকে কৃতজ্ঞতা জানিয়ে প্রধান উপদেষ্টার চিঠি

আপডেট সময় : ০৬:২২:১৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪