মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

জলাবদ্ধতায় ১০০ হেক্টর জমির পানের বরজ ক্ষতিগ্রস্ত

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১২:৪৫:৪১ অপরাহ্ণ, শনিবার, ৩১ আগস্ট ২০২৪
  • ৭৯৫ বার পড়া হয়েছে

টানা বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয়ে চাঁদপুরের হাইমচর উপজেলার প্রায় ১০০ হেক্টর জমির পানের বরজ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা। দিন ও রাতে বোরজ থেকে পানি নিস্কাশন করেও কিনারা করতে পারছেন না কৃষকরা। টাকা বিনিয়োগ করে পানের বরজ ক্ষতিগ্রস্ত হওয়ায় হতাশায় দিন কাটছে তাদের। এমন পরিস্থিতি চলতে থাকলে পান চাষে জড়িত শত শত মালিক ও শ্রমিক সবাই বেকার হয়ে পড়বে। কৃষি বিভাগ বলছে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি হচ্ছে।

সরেজমিনে উপজেলার বেশ কয়েকটি গ্রাম ঘুরে পানের বরেজের জলাবদ্ধতা চোখে পড়ে। সেচ প্রকল্প হওয়ার কারণে খুব দ্রুত সময়ে পানি নিস্কাশন হচ্ছে না। বৃষ্টি আসলে পানি আবার বেড়ে যায়। এদিকে পানের বরজগুলোতে পানিতে জলাবদ্ধতা তৈরি হওয়ার কারণে অপরিপক্ক পান বোরজ থেকে কর্তন করা হচ্ছে। এসব পান বিক্রির জন্য সাজানো হচ্ছে উপজেলার বিভিন্ন সড়ক ও দোকানের সামনে।

হাইমচর উপজেলার উত্তর আলগী ইউনিয়নের মহজমপুর গ্রামের পান চাষি আবু তাহের জানান, তিনি এ বছর ৪০ শতাংশ জমিতে প্রায় ১০ লাখ টাকা খরচ করে পানের বরজ করেছেন। গত এক সপ্তাহের টানা বৃষ্টিতে তলিয়ে যায় দুটি পানের বরজ। এখন শ্রমিক নিয়ে পানি নিস্কাশন করেও কোনো লাভ হচ্ছে না। পানের বোরজের ভবিষ্যৎ কী হবে তাও বলতে পারছেন না।

একই গ্রামের হেনা আক্তার জানান, গত ৬ মাস পূর্বে আড়াই লাখ টাকা ঋণ করে ১০ শতাংশের মধ্যে পানের বরজ করেছেন। পুরো পানের বরজ পানিতে তলিয়ে গেছে। পান চাষি সফিকুর রহমান বলেন, পান ও সুপারির আবাদ আমাদের উপজেলার ঐতিহ্য। আমার এক জমিতে পানের বরজ ছিলো। তিন লাখ টাকা খরচ হয়েছে। এখন আমি কী করবো জানিনা। উপজেলার প্রায় ৭০০ কৃষকের এমন পরিস্থিতি হয়েছে।

হাইমচর উপজেলার উত্তর আলগী ইউনিয়নের পানচাষি শাহজাহান ও শহীদুল্লাহ ঠাহরদার বলেন, আমরা কৃষি ব্যাংক থেকে ঋণ নিয়ে পানের বরজ করেছি। বৃষ্টিতে আমাদের বরজ শেষ। পানের গোড়া পচে গেছে। পানি গেলেও আর পান গাছ বাঁচবে না। কীভাবে ঋণ পরিশোধ করবো বলতে পারছি না। উপজেলা কৃষি অফিস থেকেও কেউ আমাদের খোঁজ নিচ্ছে না।

উপজেলার আলগী দক্ষিণ ইউনিয়নের পান ব্যাপারী কাদের গাজী বলেন, পান নির্দিষ্ট সময়ে বড় হলে বিক্রি করেন চাষিরা। কিন্তু দুর্যোগ মুহুর্তে এখন কিছুই করার নেই। বরজ থেকে কর্তন করে কোনো রকম বিক্রির জন্য বিড়া সাজানো হচ্ছে। আর না হয় জমিতে পচবে এসব পান। পান বড় হলে প্রতি বিড়া বিক্রি হতো ৮০ থেকে ১০০ টাকা। সাইজে ছোট হওয়ায় এখন প্রতি বিড়া ৩০ থেকে ৫০ টাকায় পাইকারি বিক্রি হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাকিল খন্দকার জানান, উপজেলার ১১৯ হেক্টর জমিতে পানের আবাদ আছে। অতিবৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয়ে প্রায় ১০০ হেক্টর জমির পান ক্ষতিগ্রস্থ হয়েছে। পান চাষের সঙ্গে জড়িত আছে এক হাজার ৭২জন কৃষক। ক্ষতিগ্রস্ততের তালিকা তৈরি এবং ক্ষতির পরিমাণ নির্ধারণ করে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠানো হবে। কৃষকদের খোঁজ খবর নেওয়া হচ্ছে না এমন অভিযোগ সঠিক না। প্রনোদনা আসলে এসব কৃষকদের অগ্রাধিকার দেওয়া হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

জলাবদ্ধতায় ১০০ হেক্টর জমির পানের বরজ ক্ষতিগ্রস্ত

আপডেট সময় : ১২:৪৫:৪১ অপরাহ্ণ, শনিবার, ৩১ আগস্ট ২০২৪