শনিবার | ২১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ Logo ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা সভাপতির ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo ঈদে নাড়ির টানে বাড়ি যাওয়ার আগে বাসার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান তানিয়া ইশতিয়াকের Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

চুয়াডাঙ্গা প্রেসক্লাবে ৯ জন সাংবাদিককে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৫:৫৫:৩৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২২ আগস্ট ২০২৪
  • ৭৬৬ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা প্রেসক্লাবে ৯ জন সাংবাদিককে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। গত ১২ আগস্ট চুয়াডাঙ্গা প্রেসক্লাবের কার্যকরি কমিটির সভায় তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়। ইতোমধ্যে ৮ জন সদস্য পদ গ্রহণ করেছেন।

সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হওয়া গণমাধ্যমকর্মীরা হলেন- আজকের পত্রিকা ও ডেইলি মর্নিং গ্লোরি পত্রিকার চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি এবং দৈনিক সময়ের সমীকরণ-এর নিজস্ব প্রতিবেদক মেহেরাব্বিন সানভী, দৈনিক বাংলাদেশ বার্তার চুয়াডাঙ্গা প্রতিনিধি এফ এ আলমগীর, এশিয়ান টিভির চুয়াডাঙ্গা প্রতিনিধি আজাদ হোসেন, ঢাকা টাইমসের চুয়াডাঙ্গা প্রতিনিধি আহসান আলম, মোহনা টিভির চুয়াডাঙ্গা প্রতিনিধি সাইফুল ইসলাম (সাইফ জাহান), দৈনিক মুক্ত খবরের চুয়াডাঙ্গা প্রতিনিধি সোহেল রানা ডালিম, দৈনিক ইত্তেফাকের চুয়াডাঙ্গা প্রতিনিধি রুবাইত বিন আজাদ সুস্থির, দৈনিক খবরের কাগজের চুয়াডাঙ্গা প্রতিনিধি আফজালুল হক এবং দৈনিক জনবাণীর চুয়াডাঙ্গা প্রতিনিধি শাসসুজ্জোহা রানা। এর মধ্যে সোহেল রানা ডালিম এখনো সদস্যপদ গ্রহণ করেননি। তবে তিনি দু’একদিনের মধ্যেই সদস্যপদ গ্রহণ করবেন বলে জানিয়েছেন।

জানা যায়, চুয়াডাঙ্গায় বৈষম্যবিরোধী শিক্ষার্থী ও সংবাদকর্মীদের দাবির প্রেক্ষিতে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের গঠনতন্ত্রের ১৫ ‘ক’ ধারা অনুযায়ী তলবি সভা ডাকেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সদস্য ও সিনিয়র সাংবাদিক এম এ মামুন। সবগুলো দাবি মেনে না নেয়া হলেও তলবি সভায় সাধারণ সদস্যরা পর্যবেক্ষক হিসেবে থেকে কার্যকরি কমিটির সদস্যরা ৯ জন তরুণ ও যোগ্য সাংবাদিককে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করেন।

৯ সাংবাদিকের সদস্য হিসেবে অন্তুর্ভুক্ত হওয়ায় জেলার বিভিন্ন উপজেলা ও মফস্বল এলাকার প্রেসক্লাব, বিভিন্ন গণমাধ্যমের কর্মী, সুশিল সমাজ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ৯ জন গণমাধ্যমকর্মীকে অভিনন্দন জানিয়েছেন।

এক বিবৃতিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হওয়া গণমাধ্যমকর্মীরা চুয়াডাঙ্গাবাসীকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, নিরপেক্ষ গণমাধ্যম জগৎ তৈরিতে তারা ভূমিকা রাখতে চান। আন্দোলনের সকল দাবি বাস্তবায়নের ব্যাপারেও তারা তৎপর। তারা এ নিয়ে কাজ করবেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর

চুয়াডাঙ্গা প্রেসক্লাবে ৯ জন সাংবাদিককে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত

আপডেট সময় : ০৫:৫৫:৩৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২২ আগস্ট ২০২৪