শুক্রবার | ২০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ Logo ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা সভাপতির ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo ঈদে নাড়ির টানে বাড়ি যাওয়ার আগে বাসার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান তানিয়া ইশতিয়াকের Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

বিয়ের ফাঁদে ফেলে প্রতারণার অভিযোগ, নারী গ্রেপ্তার

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১০:৩৩:২৫ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২০ আগস্ট ২০২৪
  • ৭৫৬ বার পড়া হয়েছে

নরসিংদীতে ব্ল্যাকমেইল ও প্রতারণার অভিযোগে মুন্নি খান (২৭) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে শহর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। একই দিন সন্ধ্যায় তাঁর সদ্যঃসাবেক স্বামী বেলাব উপজেলার চরআমলাব গ্রামের কাজল মিয়ার ছেলে মেহেদী হাসান (৩০) বাদী হয়ে নরসিংদী মডেল থানায় একটি মামলা করেন। গ্রেপ্তার হওয়া মুন্নি খান রায়পুরা উপজেলার চরআড়ালিয়া এলাকার মো. দানিস মিয়ার মেয়ে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, মেহেদী হাসানের দ্বিতীয় স্ত্রী মুন্নি খান। গত ৭ জুলাই মুন্নি স্বেচ্ছায় মেহেদীকে তালাক দেন। তার আগেই মেহেদীর মোবাইলে থাকা তাঁর প্রথম স্ত্রীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের কিছু ভিডিও সংরক্ষণ করে রাখেন মুন্নি। ছাড়াছাড়ির পর মুন্নি খান ওই সব ভিডিও ভাইরাল করার হুমকি দিয়ে মেহেদীর কাছে পাঁচ লাখ টাকা দাবি করেন।

এতে গত ১২ আগস্ট রাতে শহরের বাসাইল লায়ন্স চক্ষু হাসপাতালের সামনে ৭৫ হাজার টাকা পরিশোধ করেন মেহেদী। পুনরায় অর্থ দাবি করলে নরসিংদী মডেল থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মুন্নিকে আসামি করে একটি মামলা করেন মেহেদী।

এ বিষয়ে মেহেদী কালের কণ্ঠকে বলেন, ‘মুন্নি আমার দ্বিতীয় স্ত্রী হলেও আমি তাঁর অষ্টম স্বামী। এর আগে সে সাতজনকে বিয়ে করে নিজেই ডিভোর্স দিয়ে কাবিনের টাকা আদায় ও বিভিন্ন ভিডিও ধারণ করে পরে তা দিয়ে ব্ল্যাকমেইল করে অর্থ আদায় করে। আমার ক্ষেত্রেও তাই করা হয়েছে বিধায় মামলা করতে বাধ্য হয়েছি। ’

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ‘এ ঘটনায় একটি মামলা করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর

বিয়ের ফাঁদে ফেলে প্রতারণার অভিযোগ, নারী গ্রেপ্তার

আপডেট সময় : ১০:৩৩:২৫ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২০ আগস্ট ২০২৪