শনিবার | ২১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ Logo ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা সভাপতির ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo ঈদে নাড়ির টানে বাড়ি যাওয়ার আগে বাসার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান তানিয়া ইশতিয়াকের Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

বিএনপি নেতা হত্যা: মহেশখালির সাবেক এমপি প্রধান আসামী

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:৪০:৩৫ পূর্বাহ্ণ, সোমবার, ১৯ আগস্ট ২০২৪
  • ৭৭৯ বার পড়া হয়েছে

কক্সবাজারের মহেশখালী উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক শফিউল আলম শফি হত্যা মামলায় বিএনপির সাবেক এমপি আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

নিহত শফিউল আলমের বাবা কামাল পাশা বাদী হয়ে রোববার (১৮ আগস্ট) মহেশখালী থানায় এই মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন, মহেশখালী থানার ওসি সুকান্ত চক্রবর্তী।

ওসি সুকান্ত চক্রবর্তী জানান, গত ৫ আগস্ট রাত ১১টায় উপজেলার বানিয়ার দোকান এলাকায় প্রতিপক্ষের হামলার শিকার হন শফিউল আলম শফি।

পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় গত ১৩ আগস্ট চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে শফির মৃত্যু হয়। বাদী নিহত শফিউল আলমের বাবার দায়ের করা এজাহারটি মামলা হিসেবে লিপিবদ্ধ করা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, মামলায় এক নম্বর আসামি করা হয়েছে সাবেক এমপি আলমগীর মোহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদকে। এ ছাড়া জাহেদুল হক নাহিদ, হাবিব উল্লাহ হাবিব, আনছার উল্লাহ, তারেক জুয়েল, মো. ইমতিয়াজসহ ২৫ জনের নাম উল্লেখ করে এবং ৭-৮ জনকে অজ্ঞাত রাখা হয়।

স্থানীয়দের দাবি মহেশখালী উপজেলায় বিএনপির রাজনীতিতে সাবেক এমপি আলমগীর মোহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদ ও বিএনপির সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের আলাদা দুটি গ্রুপের রাজনীতি সক্রিয় রয়েছে।
এর জের ধরেই এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর

বিএনপি নেতা হত্যা: মহেশখালির সাবেক এমপি প্রধান আসামী

আপডেট সময় : ০৭:৪০:৩৫ পূর্বাহ্ণ, সোমবার, ১৯ আগস্ট ২০২৪