শনিবার | ২১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ Logo ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা সভাপতির ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo ঈদে নাড়ির টানে বাড়ি যাওয়ার আগে বাসার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান তানিয়া ইশতিয়াকের Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

ঘন ঘন বিদ্যুতের মূল্যবৃদ্ধি হবে না: জ্বালানি উপদেষ্টা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:০২:৫৮ অপরাহ্ণ, রবিবার, ১৮ আগস্ট ২০২৪
  • ৮২৫ বার পড়া হয়েছে

কারণ ছাড়াই ঘন ঘন আর বিদ্যুতের মূল্যবৃদ্ধি করা হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান।

রোববার (১৮ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি বলেন, ২০১০ সালের বিদ্যুতের আইনের অধীনে এখন কাজ বন্ধ থাকবে। রিভিউ করবো। চুক্তিগুলো যা হয়েছে সেটার কাজ বহাল থাকবে।

নতুন করে কিছু হবে না।

উপদেষ্টা বলেন, বিদ্যুতের ঘন ঘন মূল্যবৃদ্ধি আর করা হবে না। রেগুলেটরি কমিশন লাগবে না। এটা আইনের বিষয়, উপদেষ্টা পরিষদের ব্যাপার। এই ধারা ব্যবহার করে বিদ্যুতের মূল্যবৃদ্ধি হবে না। শুনানি করে দাম বাড়ানো হবে।

তিনি বলেন, বিদ্যুৎ খাতে অপ্রয়োজনীয় প্রকল্প নেয়া হবে না। ব্যয় সংকোচন করবো। বিদ্যুতের গ্রাহক সেবা বাড়ানো হবে। দাম কমালে ভাল, বাড়ালে খারাপ এটা জন প্রত্যাশা। আমরা সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে কাজ করবো। বিগত সরকার আগে গল্প বলতো, সেটা মানুষ বিশ্বাস করেনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর

ঘন ঘন বিদ্যুতের মূল্যবৃদ্ধি হবে না: জ্বালানি উপদেষ্টা

আপডেট সময় : ০৮:০২:৫৮ অপরাহ্ণ, রবিবার, ১৮ আগস্ট ২০২৪