শুক্রবার | ২০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

বুয়েট উপাচার্যের পদত্যাগ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:৩৭:০৪ অপরাহ্ণ, রবিবার, ১৮ আগস্ট ২০২৪
  • ৮১০ বার পড়া হয়েছে

ছাত্র-জনতার প্রতিরোধের মুখে পতন হয় হাসিনা সরকারের। তারপর থেকে পদত্যাগের হিড়িক লেগেছে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে। এবার সেই তালিকায় নাম এসেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদারের। মাত্র দেড় মাস আগে দ্বিতীয় মেয়াদে উপাচার্য পদে নিয়োগ পেয়েছিলেন তিনি।

তিনি আজ রবিবার (১৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের আচার্য ও শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব বরাবর পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগের কারণ হিসেবে অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার ব্যক্তিগত সমস্যার কথা উল্লেখ করেছেন।

টানা দুই মেয়াদে অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) উপাচার্যের দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ গত ৩ জুলাই দ্বিতীয় মেয়াদে তিনি উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন।

এর আগে ২০২০ সালের ২৫ জুন অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার বুয়েটের উপাচার্য পদে নিয়োগ পান। সাবেক রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের তৎকালীন আচার্য মো. আবদুল হামিদ তাকে চার বছরের জন্য এই পদে নিয়োগ দেন।

গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর থেকে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যরা (ভিসি) পদত্যাগ করছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে স্বায়ত্তশাসিত চার বিশ্ববিদ্যালয়সহ এখন পর্যন্ত অন্তত ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) পদত্যাগ করেছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

বুয়েট উপাচার্যের পদত্যাগ

আপডেট সময় : ০৬:৩৭:০৪ অপরাহ্ণ, রবিবার, ১৮ আগস্ট ২০২৪