শনিবার | ২১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ Logo ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা সভাপতির ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo ঈদে নাড়ির টানে বাড়ি যাওয়ার আগে বাসার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান তানিয়া ইশতিয়াকের Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

মেট্রোরেল কবে চলবে জানালেন সড়ক উপদেষ্টা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৪:২৩:১৫ অপরাহ্ণ, রবিবার, ১৮ আগস্ট ২০২৪
  • ৮৩১ বার পড়া হয়েছে

আগামী সাতদিনের মধ্যে মেট্রোরেল চালু করার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। রবিবার (১৮ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

ফাওজুল কবির বলেন, স্টাফদের দাবি আছে। আগামীকাল মেট্রোর বোর্ড মিটিং।

বোর্ডের সদস্য না থাকা, বোর্ডের সভা না হওয়ার জন্য মেট্রো চালু করা যায়নি। সরকার পরিবর্তনজনিত প্রশাসনিক শূন্যতা পূরণ হয়েছে। সর্বোচ্চ সাতদিনের মধ্যে মেট্রো চালু হবে।

দীর্ঘ এক মাস বন্ধ থাকার পর শনিবার থেকে মেট্রোরেল পুনরায় চালু করার কথা ছিল। তবে কর্মচারীদের কর্মবিরতির কারণে মেট্রোরেল চালু করা যায়নি বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর বের হয়।

সড়ক উপদেষ্টা বলেন, ব্যয় সংকোচন করতে হবে। সড়কের বিভিন্ন ক্ষতিগ্রস্ত স্থাপনা ঠিক করা হবে। এ ব্যাপারে নির্দেশনা দিয়েছি। সড়ক জনপথের যেসব প্রতিষ্ঠানে আগুন বা ভাঙচুর হয়েছে, সেগুলো সংস্কার হচ্ছে।

ঠিকাদারি প্রসঙ্গে মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, চেনা মুখে ঠিকাদারি হবে না। সবার অংশগ্রহণ থাকতে হবে। ই-টেন্ডারিং দিয়ে ধোঁকা দিয়েছে। ধোঁকাবাজির দিন শেষ। রিয়েল ইন্ডিকেটর জানাব। সড়কে কোথায় যেতে কত সময় লাগবে। ঢাকার প্রধান সড়কে গাড়ি থামার জায়গা করতে হবে। জায়গায় জায়গায় গাড়ি না থামে। এখন মূল্যায়ন প্রক্রিয়া ভিন্ন। মানুষের কী উপকার হলো।

শুধু ঢাকা বা বড় শহর নয় বরং সারাদেশের সড়ক নিয়ে কাজ করার কথা বলেন তিনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর

মেট্রোরেল কবে চলবে জানালেন সড়ক উপদেষ্টা

আপডেট সময় : ০৪:২৩:১৫ অপরাহ্ণ, রবিবার, ১৮ আগস্ট ২০২৪