শনিবার | ২১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ Logo ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা সভাপতির ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo ঈদে নাড়ির টানে বাড়ি যাওয়ার আগে বাসার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান তানিয়া ইশতিয়াকের Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

চাঁদপুরে দীপু মনি ও তার ভাইয়ের নামে নাশকতার মামলা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:৪১:১১ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৬ আগস্ট ২০২৪
  • ৮০৬ বার পড়া হয়েছে

সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি ও তার বড় ভাই ডা. জে আর ওয়াদুদ টিপুকে হুকুমের আসামি করে আওয়ামী লীগের ৫১০ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। এছাড়া একই মামলায় অজ্ঞাতনামা ১ হাজার ২০০ জনকে আসামি করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) মামলাটি দায়ের করেন চাঁদপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শহরের বাগাদী রোড হাওলাদার বাড়ির বাসিন্দা কালু হাওলাদারের ছেলে আ. রাজ্জাক হাওলাদার।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে গত ১৮ জুলাই চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় এ মামলা করা হয়।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম বিষটি নিশ্চিত করেন। তিনি বলেন, মামলাটি আজই এফআইআরভুক্ত হয়েছে। মামলায় এজহারভুক্ত নামীয় আসামি হলেন ৫১০ জন এবং অজ্ঞাতনামা আসামি হচ্ছেন ১ হাজার থেকে ১ হাজার ২০০ জন।

মামলার বিবরণে উল্লেখ করা হয়, গত ১৮ জুলাই বৃহস্পতিবার রাত ৮টায় সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি ও তার বড় ভাই ডা. জে আর ওয়াদুদ টিপু এর প্রত্যক্ষ নির্দেশে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের জেএম সেনগুপ্ত রোডের মনিরা ভবন নামে বাড়িতে ১ হাজার থেকে ১২শ’ লোক দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা, ভাঙচুর করে। পরে তারা ওই ভবনে আগুন দিয়ে মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

ঘটনার বিষয়ে ভুক্তভোগী শেখ ফরিদ আহমেদ মানিক জানান, তার বাড়িতে গত ১৮ জুলাই যে নারকীয় হামলার ঘটনা ঘটেছে, তা যেন নতুন করে আর কারো ওপর না হয়। আর যদি চাঁদপুরের কোথাও এমন ঘটনা ঘটে। তাহলে তাও কঠোর হাতে দমনের জন্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রতি আহ্বান জানাই ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর

চাঁদপুরে দীপু মনি ও তার ভাইয়ের নামে নাশকতার মামলা

আপডেট সময় : ০৮:৪১:১১ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৬ আগস্ট ২০২৪