শনিবার | ২১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

সংখ্যালঘু নির্যাতনকারীদের শাস্তির আওতায় আনা হচ্ছে: সেনাপ্রধান

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:৩০:১৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৩ আগস্ট ২০২৪
  • ৮১৯ বার পড়া হয়েছে

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশে ৩০টি সংখ্যালঘু সংক্রান্ত অরাজকতার খবর পাওয়া গেছে। এরকম একটি ঘটনাও প্রত্যাশিত নয়। অপরাধীদের শাস্তির আওতায় আনতে কাজ চলছে।

আজ মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেলে রাজশাহী সেনানিবাসে সংবাদ ব্রিফিংয়ে সেনাপ্রধান এসব কথা বলেন। এর আগে, তিনি রাজশাহীর প্রশাসন, পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

সেনাপ্রধান ওয়াকার বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। তবে পুলিশ ট্রমার মধ্যে রয়েছে। পুলিশ পুরোপুরি আত্মবিশ্বাস ফিরে পেলেই সেনাবাহিনী সেনানিবাসে ফিরবে।

বিগত সরকারের মন্ত্রিসভার কিছু সদস্যকে সেনা হেফাজতে নেয়ার ব্যাপারে এক প্রশ্নের জবাবে ওয়াকার-উজ-জামান বলেন, তাদের নিরাপত্তার কারণেই এটি করা হয়েছে।

পুলিশের লুণ্ঠিত অস্ত্র উদ্ধারের ওপর গুরুত্বারোপ করে জেনারেল ওয়াকার বলেন, অনেক অস্ত্র উদ্ধার করা হয়েছে। আরও উদ্ধারে কাজ চলছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল

সংখ্যালঘু নির্যাতনকারীদের শাস্তির আওতায় আনা হচ্ছে: সেনাপ্রধান

আপডেট সময় : ০৮:৩০:১৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৩ আগস্ট ২০২৪