শনিবার | ২১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ Logo ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা সভাপতির ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo ঈদে নাড়ির টানে বাড়ি যাওয়ার আগে বাসার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান তানিয়া ইশতিয়াকের Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

অল্প সময়ে এতো ধ্বংস, মানুষ হত্যা আমার জীবনে দেখিনাই: কাদের সিদ্দিকী

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১১:১৮:০৫ পূর্বাহ্ণ, শনিবার, ১০ আগস্ট ২০২৪
  • ৮৪৪ বার পড়া হয়েছে

বঙ্গবীর কাদের সিদ্দিকী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে বলেছেন, তাদের বিজয় ধরে রাখুক, দেশে ঘুষ দুর্নীতি সমাজ প্রতিষ্ঠা হোক এটাই প্রত্যাশা করি।

এছাড়া তিনি বলেন, এতো অল্প সময়ে এতো ধ্বংস, মানুষ হত্যা আমার জীবনে দেখি নাই।

শুক্রবার রাতে টাঙ্গাইলে নিজ বাস ভবন সোনার বাংলায় প্রেস ব্রিফিং এ তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, দেশটা আওয়ামী লীগ-বিএনপি জামায়াত ইসলামের না।

দেশ ১৮ কোটি মানুষের। গতকাল অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে। সেই সরকারের প্রধান ড. মোহাম্মদ ইউনূস। তাকে যদি আগেই দেশ পরিচালনার দায়িত্ব দেয়া হতো তাহলে দেশটা আরও উন্নতি হতো।

এ সময় তিনি পুলিশকে উদ্দেশ্য করে বলেন, আপনারা থানায় যোগদান করে মানুষকে সেবা দেন। কোন দল বা গোষ্ঠীর হয়ে কাজ করবেন না। আপনাদের পিছনে সারা দেশ থাকবে। তা না হলে বিপদে পরবেন। আমি কোনদিন সংখ্যালঘু আর সংখ্যাগুরু বিশ্বাস করিনাই। তবে দেশে অনেক হিন্দু নির্যাতিত হয়েছে। যারা করছেন তাদের হাত গুটানো দরকার। না হলে তাদের হাত জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে।

তিনি বলেন, শেখ হাসিনা আর স্বাধীনতা এক নয়, শেখ হাসিনা আর মুক্তিযুদ্ধ এক নয়। ছাত্ররা যে আন্দোলন করেছে তা বিপথে পরিচালিত করার জন্যে স্বাধীনতার বিরুদ্ধে নেয়া হয়েছে। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে নেয়া হয়েছে। বঙ্গবন্ধুর বিরুদ্ধে নেয়া হয়েছে। এখানে আমি সতর্ক করব।

স্বাধীনতার পূর্ব শর্তই হচ্ছে, ন্যায় বিচার সুশাসন প্রতিষ্ঠা, একাগ্রতা। আমি শেখ হাসিনা ক্ষমা চাইতে বলেছিলাম সকল দলকে ডেকে আলোচনা করতে বলেছিলাম কিন্তু সে ডাকে নাই। তিনি ব্যবসায়ীদের ডেকেছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর

অল্প সময়ে এতো ধ্বংস, মানুষ হত্যা আমার জীবনে দেখিনাই: কাদের সিদ্দিকী

আপডেট সময় : ১১:১৮:০৫ পূর্বাহ্ণ, শনিবার, ১০ আগস্ট ২০২৪