সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী

সিরাজগঞ্জে ভাঙন ও ভোগান্তি নিয়ে বাস করছে বানভাসী মানুষ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:৩৩:১৪ অপরাহ্ণ, সোমবার, ১৫ জুলাই ২০২৪
  • ৭৯৩ বার পড়া হয়েছে

যমুনার ভাঙন ও পানিবন্দীর কারণে ভোগান্তি নিয়েই বসবাস করছে যমুনার কোলঘেষা সিরাজগঞ্জের পাঁচটি উপজেলার ৩৪ ইউনিয়নের লক্ষাধিক মানুষ। পানি কিছুটা কমলেও এখনো বিপদসীমার ১১ সে.মিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় হাজার হাজার বসতভিটা পানির নীচে রয়েছে। কিছু কিছু বসতভিটা থেকে পানি নামলেও স্যাঁতসেঁতে ও দুর্গন্ধময় পানি জমে রয়েছে। এতে চলাচল করায় হাত-পায়ে ঘা দেখা দিচ্ছে।

বিশুদ্ধ পানির সংকটের কারণে ডায়রিয়াসহ নানারোগে আক্রান্ত হচ্ছে বানভাসিরা।

পানি বন্দী ও ভাঙন কবলিতরা শ্রমিক, কৃষক ও দিনমজুর হওয়ায় কাজ কর্ম না থাকায় খাদ্য, শিশু খাদ্য, ওষুধ ও গো-খাদ্যের চরম সংকট দেখা দিয়েছে। বন্যা ও ভাঙ্গন কবলিতদের মধ্যে ত্রাণের হাহাকার পড়েছে। সরকারীভাবে যে চাল বিতরণ করা হয়েছে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।

পুর্বমোহনপুর গ্রামের বয়োবৃদ্ধ হরমুজ আলী জানান, মনে হয় আল্লাহ আমাগোরে দুর্যোগ ও দুর্ভোগে থাকার জন্যই সৃষ্টি করেছেন। ঘরে পানি-বাইরে পানি। চলাচল করতে পারি না। দুই ছেলে বেকার বসে আছে। হাত পায়ে ঘা ও জ্বর ঠাণ্ডা শুরু হচ্ছে। একটা ট্যাবলেট কিনতে পারি না। টাকা ও খাদ্যের কষ্ট চরমে। শুনেছি সরকার ত্রাণ দেয়, কিন্তু খোদার কসম একফোঁটা ত্রাণও কপালে জোটেনি।

একই এলাকার ইউনুছ আলী বলেন, আমরা মানুষ কষ্ট করে পানিতে বসবাস করছি। আমাদের সাথে বোবা পশুগুলোও কষ্ট করছে। গরু-ছাগলগুলোকেও ঠিকমতো খেতে দিতে পারছি না। কিছু মুরগী টিনের চালে থাকছে কিছু ভেসে গেছে। এতো কষ্টে থাকলেও কেউ আমাদের খোঁজ নেয় না।

ভাঙ্গন কবলিতরা বলছে, প্রতিদিন ভাঙ্গনে বসতভিটা, গাছপালা, ফসলী জমিসহ সবকিছু বিলীন হয়ে নি:স্ব হয়ে যাচ্ছি। যমুনা আমাদের পথের ফকির বানিয়ে দিচ্ছে। ঘর তোলার জায়গা না থাকায় খোলা আকাশের নীচে বসবাস করতে হচ্ছে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আখতারুজ্জামান জানান, ১৭৪ মে.টন চাল ও ৫ লক্ষ টাকা এবং ৩শ শুকনো খাবার প্যাকেট বিতরণ করা হয়েছে। বন্যায় এরই মধ্যে ৯ জন মারা গেছে। ২৪ হাজার পরিবার পানি বন্দী রয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুর রহমান জানান, যমুনার পানি কমছে। আগামী ৪৮ ঘন্টা পানি হ্রাস পাবে। পানি কমা ও বাড়ার সাথে যেসব এলাকায় ভাঙ্গন দেখা দিচ্ছে তার মধ্যে কিছু এলাকায় জিও ব্যাগ ও জিও টিউব ফেলে ভাঙ্গন রোধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

সিরাজগঞ্জে ভাঙন ও ভোগান্তি নিয়ে বাস করছে বানভাসী মানুষ

আপডেট সময় : ০৮:৩৩:১৪ অপরাহ্ণ, সোমবার, ১৫ জুলাই ২০২৪