মঙ্গলবার | ৩ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo গণমাধ্যমে লেখালেখি: পেশাগত নীতিনৈতিকতা ও দায়িত্ববোধ – ড. মাহরুফ চৌধুরী Logo স্টুডেন্ট স্কয়ার: শিক্ষার্থী থেকেই টেকসই পরিবর্তনের সূচনা Logo কেউ নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনি ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা Logo এনবিআরের ওয়েবসাইটে এইচএস কোডভিত্তিক আমদানি তথ্য প্রকাশ Logo গাজীপুর-৪ আসনের দুই প্রার্থীর হাতে তৌফিক সুলতান স্যারের ‘জ্ঞানের জগৎ’ বই Logo পবিত্র লাইলাতুল বরাত আনজুমান ট্রাস্ট’র ব্যবস্থাপনায় কর্মসূচি Logo পলাশবাড়ীতে ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় দোকান বন্ধ রেখে বিক্ষোভ Logo পলাশবাড়ীর কালিবাড়ী হাটে পেটে ও মাথায় ছুরিকাঘাতে আহত মুরগীর ব্যবসায়ী Logo ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে সুস্পষ্ট কর্মপরিকল্পনা থাকতে হবে: উপ-উপাচার্য Logo ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার

ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:৩৭:০২ পূর্বাহ্ণ, শুক্রবার, ১২ জুলাই ২০২৪
  • ৭৭০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেক্সঃ

ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনিদের ওপর সহিংসতার পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার পশ্চিম তীরে চারটি বসতি চৌকিতে ইসরায়েলি চরমপন্থীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। আলজাজিরার এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের সহিংস চরমপন্থী সংগঠন লেহাভাকে কালো তালিকাভুক্ত করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংগঠনের সদস্যসংখ্যা ১০ হাজারের বেশি অনুমান করা হচ্ছে।

এএফপির জানায়, পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, ‘আমরা জোরালোভাবে ইসরায়েল সরকারের প্রতি অনুরোধ জানাই, তারা যেন এই ব্যক্তিদের অবিলম্বে জবাবদিহির আওতায় নেন। যদি এমন পদক্ষেপের অনুপস্থিতি থাকে তাহলে আমরা আমাদের নিজস্ব জবাবদিহিমূলক ব্যবস্থা আরোপ করতে থাকব।

বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলি প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর থেকে ইহুদি বসতির বিস্তৃতি অনেক বেড়েছে। গাজা উপত্যকার হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধকে সমর্থন করলেও যুক্তরাষ্ট্র বারবার নেতানিয়াহুকে পশ্চিম তীরে উত্তেজনা বৃদ্ধির বিষয়ে সতর্ক করেছে।

উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এ বছরের শুরুতে ফিলিস্তিনিদের ওপর হামলার জন্য লেহাভার সম্পদ জব্দ এবং ভিসা নিষেধাজ্ঞা দিয়ে কালো তালিকায় রেখেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমে লেখালেখি: পেশাগত নীতিনৈতিকতা ও দায়িত্ববোধ – ড. মাহরুফ চৌধুরী

ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

আপডেট সময় : ০৮:৩৭:০২ পূর্বাহ্ণ, শুক্রবার, ১২ জুলাই ২০২৪