সোমবার | ৩০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয় Logo সুন্দরবনে ১ এপ্রিল থেকে মধু আহরণ মৌসুম শুরু, প্রস্তুত মৌয়ালরা—তবে ডাকাত আতঙ্কে অনিশ্চয়তা Logo বীরগঞ্জে দুই সিনটা ট্যাবলেট ব্যবসায়ী আটক Logo বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার Logo চাঁদপুর সড়ক বিভাগের নতুন নির্বাহী প্রকৌশলী মোহা. ইউনুস আলীর যোগদান Logo পলাশবাড়ীতে আইন-শৃঙ্খলার লাল সংকেত: হামলা, হত্যাকাণ্ড ও কিশোর সহিংসতায় উদ্বেগজনক চিত্র Logo নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর Logo ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদের কার্যক্রমে গতি আনতে বৈঠক অনুষ্ঠিত Logo ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১

মুজিবনগরে দুঃস্থ্য ও অসহায় পরিবারের মাঝে ব্ল‍্যাক বেঙ্গল ছাগী বিতরণ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৫:১২:৪৫ অপরাহ্ণ, বুধবার, ১০ জুলাই ২০২৪
  • ৭৫৫ বার পড়া হয়েছে

নিজিস্ব প্রতিবেদকঃ

মেহেরপুরের মুজিবনগরে গ্রাম দরিদ্র মুক্ত প্রকল্পের আওতায় সোনাপুর মাঝপাড়া গ্রামের দুঃস্থ্য অসহায় পরিবারের মধ্যে ব্ল‍্যাক বেঙ্গল ছাগী বিতরণ করা হয়েছে।

আজ বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে সোনাপুর মাঝপাড়া আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর অর্থায়নে এবং পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি (পিএসকেএস) বাস্তবায়নে, গ্রামের ২১ টি পরিবারের মাঝে ২ টি করে ৪২টি ব্ল‍্যাক বেঙ্গল ছাগী বিতরণ করা হয়।

ছাগল বিতরণ অনুষ্ঠানে পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির পরিচালক কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাগল বিতরণের উদ্বোধন করেন, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ হারিছুল আবিদ, মাঝপাড়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক রূপ ছবি বিশ্বাস। প্রথম পর্যায়ে ৩৫ টি পরিবারের মধ্যে ৭০ টি ছাগল বিতরণ করা হবে।

এ ছাড়াও উপস্থিত ছিলেন, পলাশীপাড়া সমাজকল্যাণ সমিতির মোনাখালী ব্রাঞ্চের সমৃদ্ধ কর্মসূচি সমন্বয়কারী হাসানুজ্জামানসহ পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির মোনাখালী ব্রাঞ্চের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

ছাগল বিতরণের আগে উপকার ভোগী পরিবারের সদস্যদের নিয়ে ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: হারিছুল আবিদ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয়

মুজিবনগরে দুঃস্থ্য ও অসহায় পরিবারের মাঝে ব্ল‍্যাক বেঙ্গল ছাগী বিতরণ

আপডেট সময় : ০৫:১২:৪৫ অপরাহ্ণ, বুধবার, ১০ জুলাই ২০২৪