সোমবার | ৩০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয় Logo সুন্দরবনে ১ এপ্রিল থেকে মধু আহরণ মৌসুম শুরু, প্রস্তুত মৌয়ালরা—তবে ডাকাত আতঙ্কে অনিশ্চয়তা Logo বীরগঞ্জে দুই সিনটা ট্যাবলেট ব্যবসায়ী আটক Logo বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার Logo চাঁদপুর সড়ক বিভাগের নতুন নির্বাহী প্রকৌশলী মোহা. ইউনুস আলীর যোগদান Logo পলাশবাড়ীতে আইন-শৃঙ্খলার লাল সংকেত: হামলা, হত্যাকাণ্ড ও কিশোর সহিংসতায় উদ্বেগজনক চিত্র Logo নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর Logo ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদের কার্যক্রমে গতি আনতে বৈঠক অনুষ্ঠিত Logo ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১

মানসম্পন্ন আখ উৎপাদনে কেরু অ্যান্ড কোম্পানির খামার দিবসের অনুষ্ঠানে এমডি মোশারফ হোসেন

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১১:১৩:৪৯ পূর্বাহ্ণ, রবিবার, ৩০ জুন ২০২৪
  • ৭৫১ বার পড়া হয়েছে

নীলকন্ঠ প্রতিবেদকঃ

দর্শনায় একর প্রতি আখের ফলন বৃদ্ধি ও গুণগত মানসম্পন্ন আখ উৎপাদনের লক্ষে আধুনিক কলাকৌশল প্রয়োগ শীর্ষক কর্মশালা ও কেরুর খামার দিবস পালিত হয়েছে।

গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় কেরু অ্যান্ড কোম্পানির কৃষি বিভাগের আয়োজনে আকন্দবাড়িয়া পরীক্ষামূলক খামারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ‘সেচ সার যত্ন, তিনে মিলে রত্ন ও পোকা দমন হাতে-নাতে কম খরচে সুফল তাতে’ স্লোগানে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন কেরু অ্যান্ড কোম্পানির মহাব্যবস্থাপক (জিএম) কৃষি আশরাফুল আলম ভূঁইয়া।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আপনারা বেশি বেশি আখ লাগান, আপনাদের আখের মূল্য বৃদ্ধি করা হয়েছে। আগামীতে আখের মূল্য আরও বৃদ্ধি করা হবে। এ বৃহত্তর প্রতিষ্ঠান ঠিকিয়ে রাখতে হলে আখ চাষের কোনো বিকল্প নেই। ভালো জাতের বীজ রোপণে আপনারা লাভবান হচ্ছেন। আখ চাষিদের কথা চিন্তা করে প্রতি টন আখের মূল্য ৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। চাষিদের সুবিধার্তে আখ চাষে আধুনিকতা আনা হচ্ছে। এভাবে আখ চাষ করা হলে আপনারা বেশি লাভবান হবেন।’

কর্মশালায় উপস্থিত ছিলেন কেরু অ্যান্ড কোম্পানির মহাব্যবস্থাপক (কারখানা) সুমন কুমার শাহা, মহাব্যবস্থাপক (অর্থ) আব্দুস সাত্তার, মহাব্যবস্থাপক এডিএম ইউসুফ আলী, আকন্দবাড়িয়া পরীক্ষামূলক খামারের ইনচার্জ দেলোয়ার হোসেন, কেরু অ্যান্ড কোম্পানির শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, আখচাষি কল্যাণ সমিতির সভাপতি আব্দুল হান্নান ও সাধারণ সম্পাদক আ. বারী।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডিজিএম মাহবুবুর রহমান কর্মশালায় উপস্থিত আখচাষিদের মধ্যে বক্তব্য দেন কেরুর শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি হাফিজুর রাহমান হাফিজ, আফজালুল হক ধীরু, আব্দুল আওয়াল, শামীম হোসেন প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয়

মানসম্পন্ন আখ উৎপাদনে কেরু অ্যান্ড কোম্পানির খামার দিবসের অনুষ্ঠানে এমডি মোশারফ হোসেন

আপডেট সময় : ১১:১৩:৪৯ পূর্বাহ্ণ, রবিবার, ৩০ জুন ২০২৪