শুক্রবার | ১৩ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে প্লেকার্ড হাতে ভোট কেন্দ্রে বোন মাসুম Logo চাঁদপুর-৩ আসনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ, নারী ও তরুণ ভোটারদের ব্যাপক উপস্থিতি Logo নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার Logo ভোট বর্জন করলেন হাসনাতের প্রতিদ্বন্দ্বী জসীম Logo ৪৬ কেন্দ্রে তিনগুণেরও বেশি ভোটে এগিয়ে হাসনাত Logo মির্জা আব্বাস ও নাসীরুদ্দীন পাটোয়ারীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই Logo বগুড়া-৬ আসনে ১২ কেন্দ্রের ফলাফলে এগিয়ে তারেক রহমান Logo ঢাকা ১৫ : তিন কেন্দ্রের ভোটে এগিয়ে জামায়াত আমির Logo ঢাকা-১১ : তিন কেন্দ্রের ভোটে এগিয়ে নাহিদ ইসলাম Logo ঢাকা-৯ : একটি কেন্দ্রে তাসনিম জারার ভোট মাত্র ১৩৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ২১০
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭২
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৩.৯%
প্রাপ্ত ভোট: ২০+ লক্ষ
ভোট বিতরণ৬৩.৯%
না
৩৬.১%
প্রাপ্ত ভোট: ১১.৩+ লক্ষ
ভোট বিতরণ৩৬.১%

রাসেলস ভাইপারের গুজবে এবার মারা হলো বিপণ্ন প্রজাতির লাল বালিবোড়া সাপ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১১:০৭:২৪ পূর্বাহ্ণ, রবিবার, ৩০ জুন ২০২৪
  • ৭৬৪ বার পড়া হয়েছে

নিজির্স প্রতিবেদকঃ

এবার রাসেলস ভাইপার সাপের মতো দেখতে বিপণ্ন প্রজাতির লাল বালিবোড়া সাপ পিটিয়ে মেরেছে গ্রামবাসী। গতকাল শনিবার বিকেলে মহেশপুর উপজেলার পুড়োপাড়া গ্রামের মুন্নাফ মেম্বারের বন্ধ চাতাল থেকে সাপটি মারা হয়। শনিবার রাতে খবরটি নিশ্চিত করেন স্থানীয় সাবেক ইউপি সদস্য আব্দুল কাদের।

তিনি গণমাধ্যম কর্মীদের জানান, বিকেলে সাপটি চাতালের আশপাশে খাবারের সন্ধানে বের হয়। এসময় গ্রামবাসী দেখতে পেয়ে পিটিয়ে মারে। আব্দুল কাদের আরও জানান, অনেকেই সাপটির ছবি দিয়ে গুগলে অনুসন্ধান করে জানতে পারে সাপটি নির্বিষ ও বিপণ্ন প্রজাতির লাল বালিবোড়া। ইংরেজিতে ‘রেড স্যন্ড বোয়া’ বা ইরিসিন নামে পরিচিত।

এ বিষয়ে মহেশপুর বন বিভাগের কর্মকর্তা সফিকুল ইসলাম জানান, তিনি এই প্রজাতির একটি সাপ মারার কথা জানতে পেরেছেন। তবে এই সাপ বাংলাদেশে খুবই বিরল বলে তিনি মন্তব্য করেন। পরিবেশ ও জীববৈচিত্র্য নিয়ে কাজ করা মহেশপুর উপজেলার ভবনগর গ্রামের নাজমুল হোসেন জানান, এই সাপটি বাংলাদেশে খুবই বিরল। তবে মহেশপুর অঞ্চলে লাল বালিবোড়া সাপ পাওয়ার কথা নয়। সাপটি কীভাবে পুড়োপাড়া গ্রামে আসলো, এ নিয়ে তিনি প্রশ্ন তোলেন। এই সাপ কৃষকবান্ধব। পোঁকামাকড় ও ইঁদুর খেয়ে এরা বেঁচে থাকে।

পরিবেশবিদ নাজমুল হোসেন বলেন, ভৌগোলিকভাবে এই সাপের বিচরণ ক্ষেত্র ইরান থেকে শুরু করে পাকিস্তানের মরুভূমি অঞ্চল হয়ে পশ্চিম ভারতের মরুভূমি অঞ্চল পর্যন্ত বিস্তৃত। দক্ষিণ তামিলনাডুর কিছু জায়গাতেও এর দেখা মেলে। বিশেষজ্ঞদের কথা অনুযায়ী, এটি বিষধর সাপ নয়। এটি খুবই বিরল প্রজাতির এক সাপ। সাপটির প্রজাতির নাম ‘রেড স্যান্ড বোয়া’ হলেও এর আরও অনেক ধরনের নাম আছে। বাংলায় যেমন এই সাপকে লাল বালিবোড়া বলে ডাকা হয়, ঠিক তেমনি আবার কালোবাজারের দুনিয়াতেও এই সাপের ‘ডাবল ইঞ্জিন’ বলে নাম রয়েছে। কারণ সাপটি সামনে এবং পিছনে সমানভাবে চলতে পারে বলে কালোবাজারিদের কাছে প্রিয়।

এদিকে, রাসেলস ভাইপারের গুজব তুলে ঝিনাইদহের বিভিন্ন স্থানে নির্বিষ ও কৃষকের উপকারী সাপ মেরে ফেলা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ইতিমধ্যে শহরের চাকলাপাড়া, মহেশপুর, হরিণাকুণ্ডুর শিতলী গ্রামে নির্বিষ ঢোঁড়াসাপ পিটিয়ে মারার তথ্য পাওয়া গেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে প্লেকার্ড হাতে ভোট কেন্দ্রে বোন মাসুম

রাসেলস ভাইপারের গুজবে এবার মারা হলো বিপণ্ন প্রজাতির লাল বালিবোড়া সাপ

আপডেট সময় : ১১:০৭:২৪ পূর্বাহ্ণ, রবিবার, ৩০ জুন ২০২৪