শনিবার | ২১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ Logo ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা সভাপতির ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo ঈদে নাড়ির টানে বাড়ি যাওয়ার আগে বাসার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান তানিয়া ইশতিয়াকের Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

দেনমোহর নিয়ে দর কষাকষি; তালাক চেয়ে গণধোলাইয়ের শিকার বর

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৩:২০:২১ অপরাহ্ণ, শনিবার, ১ জুন ২০২৪
  • ৯১৪ বার পড়া হয়েছে

নীলকন্ঠ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর উপজেলার শৈলগাড়ি গ্রামে বিয়ে করতে গিয়ে গ্যাঁড়াকলে পড়েছেন আলমডাঙ্গার হাড়গাড়ি গ্রামের প্রবাসী যুবক।

এসময় বর রফিকুলকে গণধোলাইয়ের শিকারও হতে হয়েছে। দেনমোহরের অর্থ নিয়ে উভয় পক্ষের মধ্যে দর কষাকষি নিয়ে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বরকে উদ্ধার করে থানায় নেয়। গতকাল শুক্রবার দুপুরে শৈলগাড়ি গ্রামের কনের বাড়িতে চাঞ্চল্যকর এ ঘটনা ঘটে।

জানা গেছে, প্রায় আড়াই বছর আগে মোবাইল ফোনের মাধ্যমে আলমডাঙ্গা উপজেলার হাড়গাড়ী গ্রামের আশরাফুল মালিথার ছেলে প্রবাসী রফিকুল ইসলামের সাথে চুয়াডাঙ্গা সদরের মোমিনপুর ইউনিয়নের শৈলগাড়ী গ্রামের এক নারীর বিয়ে হয়।

প্রবাসী বর দেশে ফিরে আসার পর গতকাল শুক্রবার সে বিয়ের আনুষ্ঠানিক আয়োজন চলছিল। কথা ছিল, ১ লাখ ২০হাজার টাকা দেনমোহরের বিনিময়ে সম্পন্ন হবে কাবিন। কিন্তু এতে বাধ সাধে বর পক্ষের লোকজন। তাদের দাবি, ৫ হাজার টাকায় হবে দেনমোহর। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে চলে দেনমোহরের অর্থ নিয়ে দর কষাকষি, চলে কথা কাটাকাটি।

এক পর্যায়ে বর রফিকুল বলে বসেন, ‘দরকার হলে দেড় লাখ টাকা দিয়েই কাবিন করবো, কিন্তু আজই টাকা পরিশোধ করে বউ তালাক দিয়ে যাবো।’ এ কথায় ক্ষিপ্ত হয়ে ওঠে কনেপক্ষ। কনেপক্ষ ও স্থানীয় জনতার রোষানলে পড়ে বরপক্ষ। একপর্যায়ে গণধোলাইয়ের শিকার হয় বর রফিকুল ইসলাম। পরে ৯৯৯-এ কল দিয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এসে বরপক্ষকে উদ্ধার করে থানায় নেয়।

দায়িত্বরত পুলিশ কর্মকর্তা সদর থানার এসআই রাজীব জানান, খবর পেয়ে বিয়ে বাড়ি থেকে বর ও তার স্বজনদের থানায় নেওয়া হয়। পরে রাতে দু পক্ষের মধ্যে বসাবসির হয়েছে। তারা নিজেরাই মীমাংসা করে নিয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেনমোহর নিয়ে দর কষাকষি; তালাক চেয়ে গণধোলাইয়ের শিকার বর

আপডেট সময় : ০৩:২০:২১ অপরাহ্ণ, শনিবার, ১ জুন ২০২৪