শনিবার | ২১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ Logo ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা সভাপতির ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo ঈদে নাড়ির টানে বাড়ি যাওয়ার আগে বাসার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান তানিয়া ইশতিয়াকের Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

উথলী ইউপি চেয়ারম্যানের ওপর হামলা, অবস্থা গুরুতর

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৩:১৩:২৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৮ মে ২০২৪
  • ৮৩৩ বার পড়া হয়েছে

নীলকন্ঠ প্রতিবেদক:

জীবননগর উপজেলার উথলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নানের ওপর হামলা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১০টার দিকে দর্শনা-জীবননগর সড়কে আকন্দবাড়ীয়া আবাসন এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

তার অবস্থা গুরুতর। প্রাথমিক চিকিৎসা শেষে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছে।

খবর পেয়ে আব্দুল হান্নানকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে দেখতে গিয়েছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু এবং আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাপলা খাতুন বলেন, রোগীর পিঠের বামপাশে ধারালো অস্ত্রের আঘাতের গভীর ক্ষতচিহ্ন পাওয়া গেছে। তার ফুসফুসে ক্ষত সৃষ্টি হয়েছ। অবস্থা গুরুতর হওয়ায় আমরা প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছি।
জানা গেছে, আব্দুল হান্নান ব্যক্তিগত কাজে সকালে দর্শনায় গিয়েছিলেন। ফেরার পথে আকন্দবাড়ীয়া আবাসন এলাকায় মোটরসাইকেলে দুজন পেছন থেকে তাঁর পিঠে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেন। তিনি সেই অবস্থায় মোটরসাইকেল চালিয়ে ইউনিয়ন পরিষদে চলে আসেন। পরে তাঁকে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে জীবননগর থানার পরিদর্শক (তদন্ত) একরাম হোসেন বলেন, ঘটনাস্থলে থানা-পুলিশের একটি দল গেছে। আমরা এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছি।
উল্লেখ্য, এর আগে ২০২৩ সালের ১৮ ডিসেম্বর রাত ১০টার দিকে মোটরসাইকেলে বাড়িতে ফেরার সময় দুর্বৃত্তদের হামলায় তিনি আহত হয়েছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর

উথলী ইউপি চেয়ারম্যানের ওপর হামলা, অবস্থা গুরুতর

আপডেট সময় : ০৩:১৩:২৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৮ মে ২০২৪