সোমবার | ৩০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয় Logo সুন্দরবনে ১ এপ্রিল থেকে মধু আহরণ মৌসুম শুরু, প্রস্তুত মৌয়ালরা—তবে ডাকাত আতঙ্কে অনিশ্চয়তা Logo বীরগঞ্জে দুই সিনটা ট্যাবলেট ব্যবসায়ী আটক Logo বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার Logo চাঁদপুর সড়ক বিভাগের নতুন নির্বাহী প্রকৌশলী মোহা. ইউনুস আলীর যোগদান Logo পলাশবাড়ীতে আইন-শৃঙ্খলার লাল সংকেত: হামলা, হত্যাকাণ্ড ও কিশোর সহিংসতায় উদ্বেগজনক চিত্র Logo নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর Logo ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদের কার্যক্রমে গতি আনতে বৈঠক অনুষ্ঠিত Logo ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১

কালীগঞ্জে স্কুলের বিদ্যুতে চলে পুকুরের মাছ চাষ

  • amzad khan
  • আপডেট সময় : ০১:২৬:১৭ পূর্বাহ্ণ, বুধবার, ৬ জুলাই ২০২২
  • ৮০১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-

স্কুলের বিদ্যুতে চলে লীজ দেওয়া পুকুরের মটর। এ ভাবেই সাইট লাইন দিয়ে চলছে প্রায় এক যুগ। কোন হৈচৈ নেই। নেই প্রশাসনিক পদক্ষেপ। প্রতি মাসে স্কুল ফান্ড থেকে ১০ হাজার টাকার বিদ্যুৎ বিল প্রদান করা হয়। অথচ স্কুলের পুকুরটি লীজ দেওয়া আছে অন্যের নামে। তিনি সেখানে বানিজ্যিক ভাবে মাছ চাষ করেন।

ঘটনাটি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামে। এক লিখিত অভিযোগে জানা গেছে, রঘুনাথপুর রোস্তম আলী মাধ্যমিক বিদ্যালয়ের পুকুরটি লীজ দেওয়া বারোবাজার এলাকার মাছ চাষি বাচ্চুর কাছে। স্কুলের কাছ থেকে লীজ নিয়ে তিনি সেখানে বানিজ্যিক ভাবে মাছ চাষ করেন। পুকুরে একটি মটর বসানো আছে। স্কুল থেকে অবৈধ ভাবে সাইট লাইন নিয়ে মৎস্য চাষি বাচ্চু গভীর নলকূপ বসিয়ে সেচ কাজ চালিয়ে যাচ্ছেন। আর তার এই কাজে সহায়তা করছেন রঘুনাথপুর রোস্তম আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিয়ার রহমান ও ম্যানেজিং কমিটির সভাপতি আমির হোসেন।

রঘুনাথপুর ৭ নং ওয়ার্ডের সদস্য ইদ্রিস আলী ইদু পল্লী বিদ্যুৎ সমিতির কালীগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজারের কাছে লিখিত অভিযোগে উল্লেখ করেন, প্রধান শিক্ষক আতিয়ার রহমান এবং স্কুল সভাপতি আমির হোসেন প্রায় ১৫ বছর ধরে বিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগ থেকে অবৈধভাবে সাইড লাইন দিয়ে পুকুরে বণিজ্যিকভাবে মাছ চাষে সহায়তা করে যাচ্ছে, যা সমিতির আইনে দন্ডনীয় অপরাধ। বিষয়টি তিনি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন। এ বিষয়ে কালীগঞ্জ জোনার অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার রথীন্দ্র নাথ বসাক জানান, অভিযোগের বিষয়টি এজিএমের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনিই তদন্ত করে ব্যবস্থা গ্রহন করবেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয়

কালীগঞ্জে স্কুলের বিদ্যুতে চলে পুকুরের মাছ চাষ

আপডেট সময় : ০১:২৬:১৭ পূর্বাহ্ণ, বুধবার, ৬ জুলাই ২০২২