বুধবার | ৪ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo আজ ৪ ফেব্রুয়ারি লেখক ও শিক্ষক তৌফিক সুলতান স্যারের জন্মদিন। Logo খুবিতে ‘ভৈরবী’র নতুন নেতৃত্বে রাদ ও রাহুল Logo সুন্দরবন ও উপকূলীয় যৌথ গবেষণার লক্ষ্যে খুবি ও বেড্সের মধ্যে এমওইউ স্বাক্ষর Logo নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে খুবি অফিসার্স কল্যাণ পরিষদের মানববন্ধন Logo গণমাধ্যমে লেখালেখি: পেশাগত নীতিনৈতিকতা ও দায়িত্ববোধ – ড. মাহরুফ চৌধুরী Logo স্টুডেন্ট স্কয়ার: শিক্ষার্থী থেকেই টেকসই পরিবর্তনের সূচনা Logo কেউ নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনি ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা Logo এনবিআরের ওয়েবসাইটে এইচএস কোডভিত্তিক আমদানি তথ্য প্রকাশ Logo গাজীপুর-৪ আসনের দুই প্রার্থীর হাতে তৌফিক সুলতান স্যারের ‘জ্ঞানের জগৎ’ বই Logo পবিত্র লাইলাতুল বরাত আনজুমান ট্রাস্ট’র ব্যবস্থাপনায় কর্মসূচি

নতুন বছরের শুরুতেই শিক্ষার্থীরা বই পাবে: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

  • আপডেট সময় : ১২:৪৭:১৪ পূর্বাহ্ণ, রবিবার, ৭ নভেম্বর ২০২১
  • ৭৯৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, নতুন বছরের শুরুতেই শিক্ষার্থীদের নতুন বই পাওয়া যাবে বলে আশা করছি। শনিবার (৬ নভেম্বর) দুপুরে চাঁদপুর শহরের বাবুরহাট এলাকায় সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সম্প্রতি পাঠ্যবইয়ে ভুল নিয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। যিনি মামলা করেছেন তিনি হয়তো একগুচ্ছ শব্দের কথা বলেছেন যেগুলো শুদ্ধ করা উচিত ছিল। তবে যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো যে একেবারেই ভুল তা নয়। কিন্তু তার পরও যদি সংশোধনের সুযোগ থাকে অবশ্যই সেগুলো সংশোধন করা হবে।

মন্ত্রী বলেন, করোনা পরিস্থিতিতে অনেক চাপের মধ্যে আমাদের বইগুলো তৈরি করতে হয়। তার পরও আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি, যেন নতুন বইতে কোনো ভুলভ্রান্তি না থাকে। এর পরও যদি কোথাও বা কোনো জায়গায় অনিচ্ছাকৃত কোনো ভুল থেকে যায় তাহলে সেগুলো অবশ্যই সংশোধন করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডা. সৈদয়া বদরুন নাহার চৌধুরী, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আজ ৪ ফেব্রুয়ারি লেখক ও শিক্ষক তৌফিক সুলতান স্যারের জন্মদিন।

নতুন বছরের শুরুতেই শিক্ষার্থীরা বই পাবে: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আপডেট সময় : ১২:৪৭:১৪ পূর্বাহ্ণ, রবিবার, ৭ নভেম্বর ২০২১