বুধবার | ৪ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo আজ ৪ ফেব্রুয়ারি লেখক ও শিক্ষক তৌফিক সুলতান স্যারের জন্মদিন। Logo খুবিতে ‘ভৈরবী’র নতুন নেতৃত্বে রাদ ও রাহুল Logo সুন্দরবন ও উপকূলীয় যৌথ গবেষণার লক্ষ্যে খুবি ও বেড্সের মধ্যে এমওইউ স্বাক্ষর Logo নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে খুবি অফিসার্স কল্যাণ পরিষদের মানববন্ধন Logo গণমাধ্যমে লেখালেখি: পেশাগত নীতিনৈতিকতা ও দায়িত্ববোধ – ড. মাহরুফ চৌধুরী Logo স্টুডেন্ট স্কয়ার: শিক্ষার্থী থেকেই টেকসই পরিবর্তনের সূচনা Logo কেউ নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনি ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা Logo এনবিআরের ওয়েবসাইটে এইচএস কোডভিত্তিক আমদানি তথ্য প্রকাশ Logo গাজীপুর-৪ আসনের দুই প্রার্থীর হাতে তৌফিক সুলতান স্যারের ‘জ্ঞানের জগৎ’ বই Logo পবিত্র লাইলাতুল বরাত আনজুমান ট্রাস্ট’র ব্যবস্থাপনায় কর্মসূচি

৯০ হাজার টন সার কিনবে সরকার: সিসিজিপি’র ৩৭তম বৈঠকে অনুমোদন।

  • আপডেট সময় : ০১:০১:০০ পূর্বাহ্ণ, শুক্রবার, ৫ নভেম্বর ২০২১
  • ৭৯৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিজিপি) দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে বৃহস্পতিবার (৪ নভেম্বর) প্রায় ৯০ হাজার টন ইউরিয়া সার ও ৮০ হাজার টন হাই সালফার ফার্নেস ওয়েল আমদানির জন্য পৃথক প্রস্তাব অনুমোদন করেছে।  বৃহস্পতিবার অনুষ্ঠিত চলতি বছরের সিসিজিপি’র ৩৭তম বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ভার্চুয়ালি যুক্ত হয়ে এই বৈঠকে সভাপতিত্ব করেন।

ভার্চুয়াল বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. শামসুল আরেফিন সাংবাদিকদের এক ব্রিফিংয়ে বলেন, জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের অধীন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)  ইউনিপেক সিঙ্গাপুর পিটিই লি: থেকে চলতি বছরের নভেম্বর-ডিসেম্বর সময়ের জন্য প্রায় ৩৬৫.১৩ কোটি টাকার  ৮০ হাজার টন হাই সালফার ফার্নেস ওয়েল আমদানি করবে।

তিনি বলেন, শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি)  সৌদি আরবের সৌদি বেসিক ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (এসএবিআইসি) থেকে প্রায় ১৯৪.৯৭ কোটি টাকার আরও ৩০ হাজার টন বাল্ক দানাদার ইউরিয়া সার সংগ্রহ করবে। সংযুক্ত আরব আমিরাতের ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন লিমিটেড থেকে প্রায় ১৯৪.৯৭ টাকার আরও ৩০ হাজার টন বাল্ক দানাদার ইউরিয়া সার ক্রয় করা হবে। এছাড়া বাকি ৩০ হাজার টন ব্যাগযুক্ত দানাদার ইউরিয়া সার ১৯৭.৭৯ কোটি টাকা ব্যয়ে কাতারের মুনতাজাত থেকে আমদানী করা হবে।

আরেফিন বলেন, বিসিআইসি এম/এস এগ্রো ইন্ডাস্ট্রিয়াল ইনপুট, ঢাকা (প্রধান সরবরাহকারী: এম/এস সান ইন্টারন্যাশনাল এফজেডই, ইউএই) থেকে প্রায় ৬১.৪৬ কোটি টাকা ব্যয়ে  ১০ হাজার টন ফসফরিক অ্যাসিড আমদানি করবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আজ ৪ ফেব্রুয়ারি লেখক ও শিক্ষক তৌফিক সুলতান স্যারের জন্মদিন।

৯০ হাজার টন সার কিনবে সরকার: সিসিজিপি’র ৩৭তম বৈঠকে অনুমোদন।

আপডেট সময় : ০১:০১:০০ পূর্বাহ্ণ, শুক্রবার, ৫ নভেম্বর ২০২১