বুধবার | ৪ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo খুবিতে দুই দিনব্যাপী স্থাপত্য থিসিস প্রদর্শনী Logo চাঁদপুর পৌর শহীদ জাবেদ স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ Logo সৌহার্দ্য আর সংস্কৃতির মেলবন্ধনে গাজীপুর জেলা সাংবাদিকদের মিলনমেলা Logo পলাশবাড়ীতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নির্বাচনী ক্যাম্পেইন Logo আজ ৪ ফেব্রুয়ারি লেখক ও শিক্ষক তৌফিক সুলতান স্যারের জন্মদিন। Logo খুবিতে ‘ভৈরবী’র নতুন নেতৃত্বে রাদ ও রাহুল Logo সুন্দরবন ও উপকূলীয় যৌথ গবেষণার লক্ষ্যে খুবি ও বেড্সের মধ্যে এমওইউ স্বাক্ষর Logo নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে খুবি অফিসার্স কল্যাণ পরিষদের মানববন্ধন Logo গণমাধ্যমে লেখালেখি: পেশাগত নীতিনৈতিকতা ও দায়িত্ববোধ – ড. মাহরুফ চৌধুরী Logo স্টুডেন্ট স্কয়ার: শিক্ষার্থী থেকেই টেকসই পরিবর্তনের সূচনা

শারদীয় দুর্গোৎসবে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ: পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ।

  • আপডেট সময় : ০১:০২:০০ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১
  • ৭৭২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

আইজিপি বুধবার (৬ অক্টোবর) বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে দুর্গাপূজার আইনশৃঙ্খলা এবং নিরাপত্তা সম্পর্কিত সভায় তিনি এ নির্দেশনার কথা বলেন। এসময় সারাদেশের পুলিশের শীর্ষ কর্মকর্তারা ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।

সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন গুজব ছড়াতে না পারে সেদিকে পুলিশকে সতর্ক থাকতে বলেন আইজিপি।

তিনি বলেন, স্থানীয়ভাবে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা বিধান করতে হবে। পূজা চলাকালীন অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্ম অনুভূতির প্রতি যথাযথ সম্মান দেখানোর জন্য পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান তিনি।

আইজিপি বলেন, বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বেড়েছে তাই প্রতি বছরই পূজামণ্ডপের সংখ্যা বাড়ছে। সভায় অংশ নেওয়া পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ নিরাপত্তা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করে আইজিপিকে ধন্যবাদ জানান।

প্রসঙ্গত, এ বছর দেশে ৩১ হাজার ১৩৭টি পূজামণ্ডপে আগামী ১১ অক্টোবর থেকে দুর্গাপূজা শুরু হচ্ছে। ১৫ অক্টোবর বিসর্জনের মধ্য দিয়ে পূজা শেষ হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবিতে দুই দিনব্যাপী স্থাপত্য থিসিস প্রদর্শনী

শারদীয় দুর্গোৎসবে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ: পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ।

আপডেট সময় : ০১:০২:০০ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১