বুধবার | ৪ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo সৌহার্দ্য আর সংস্কৃতির মেলবন্ধনে গাজীপুর জেলা সাংবাদিকদের মিলনমেলা Logo পলাশবাড়ীতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নির্বাচনী ক্যাম্পেইন Logo আজ ৪ ফেব্রুয়ারি লেখক ও শিক্ষক তৌফিক সুলতান স্যারের জন্মদিন। Logo খুবিতে ‘ভৈরবী’র নতুন নেতৃত্বে রাদ ও রাহুল Logo সুন্দরবন ও উপকূলীয় যৌথ গবেষণার লক্ষ্যে খুবি ও বেড্সের মধ্যে এমওইউ স্বাক্ষর Logo নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে খুবি অফিসার্স কল্যাণ পরিষদের মানববন্ধন Logo গণমাধ্যমে লেখালেখি: পেশাগত নীতিনৈতিকতা ও দায়িত্ববোধ – ড. মাহরুফ চৌধুরী Logo স্টুডেন্ট স্কয়ার: শিক্ষার্থী থেকেই টেকসই পরিবর্তনের সূচনা Logo কেউ নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনি ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা Logo এনবিআরের ওয়েবসাইটে এইচএস কোডভিত্তিক আমদানি তথ্য প্রকাশ

জনগণের মন জয় করেই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে: ওবায়দুল কাদের

  • আপডেট সময় : ০৮:১৪:৫৫ অপরাহ্ণ, সোমবার, ৯ নভেম্বর ২০২০
  • ৮০৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

জনগণের মন জয় করেই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে বলে মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, আওয়ামী লীগ বন্দুকের নল উঁচিয়ে ক্ষমতায় আসেনি। রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়েই জেল-জুলুম নির্যাতন সহ্য করে এবং জনগণের মন জয় করেই ক্ষমতায় এসেছে।

সোমবার তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে একথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ মাইনাস কিংবা প্লাস ফর্মুলায় বিশ্বাসী নয় বলেই খালেদা জিয়ার সাজা স্থগিত করে মানবিক ও রাজনৈতিক ঔদার্যের পরিচয় দিয়েছে।

তিনি বলেন, বিএনপির সংস্কৃতি জনমানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র, মিথ্যাচার আর নির্বাচন বিমুখতা। তাদের মিথ্যা ও গুজব অপপ্রচার ছাড়া আর কোনো কাজ নেই। দেশের মানুষ এখন তা বুঝে গেছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সরকার বিরাজনীতিকরণে বিশ্বাসী নয় বরং শক্তিশালী বিরোধী দল চায়। যেকোনো শক্তিশালী বিরোধী দল ভালো, কিন্তু বিএনপি সেই ভূমিকায় নেই।

তিনি বলেন, দেশের মানুষের পাশে আওয়ামী লীগ ছিল, ভবিষ্যতেও থাকবে। আওয়ামী লীগ জনমানুষের দল, তাই জনগণের ভোটে নির্বাচিত হয়েছে।

এ সময় যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন বিশ্ব শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি মানবিক ও সহানুভূতিশীল বিশ্ব প্রতিষ্ঠায় অবদান রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন সেতুমন্ত্রী।

তিনি বলেন, বাংলাদেশের জনগণের সঙ্গে যুক্তরাষ্ট্রের জনগণ এবং দুই দেশের সরকারের সম্পর্ক আরো নতুন উচ্চতা পাবে। রোহিঙ্গা প্রত্যাবাসন, জলবায়ু পরিবর্তন ও জঙ্গিবাদ নির্মূলসহ অভিন্ন ইস্যুতে ভবিষ্যতে ঐক্যবদ্ধভাবে কাজ করার নতুন দিগন্ত উন্মোচিত হবে।

আঞ্চলিক ইস্যু, বাণিজ্যিক সম্পর্ক এবং অভিবাসনের ক্ষেত্রে উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ বরাবরের মতো জো বাইডেন সরকারের নিকট প্রাধান্য পাবে বলেও প্রত্যাশা করেন সেতুমন্ত্রী।

ব্রিফিংয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান ওবায়দুল কাদের।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সৌহার্দ্য আর সংস্কৃতির মেলবন্ধনে গাজীপুর জেলা সাংবাদিকদের মিলনমেলা

জনগণের মন জয় করেই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে: ওবায়দুল কাদের

আপডেট সময় : ০৮:১৪:৫৫ অপরাহ্ণ, সোমবার, ৯ নভেম্বর ২০২০