মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

রাজিব হত্যা : রানাসহ দুজন রিমান্ডে !

  • amzad khan
  • আপডেট সময় : ০৫:১৭:০৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি ২০১৭
  • ৮১২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ব্লগার রাজিব হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী রেদোয়ানুল আজাদ রানা ও আশরাফ নামে তার এক সহযোগীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার বিকেলে ঢাকা মহানগর হাকিম মুহাম্মদ মাজহারুল ইসলামের আদালত রিমান্ডের আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা-পশ্চিম থানার পুলিশ পরিদর্শক মনিরুল ইসলাম সন্ত্রাসবিরোধ আইনে করা মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিদের ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
অপরদিকে আসামি রানার পক্ষে তার আইনজীবী হাফেজ আহমেদ রিমান্ড বাতিল চেয়ে জামিনের শুনানি করেন। অপর আসামি আশরাফের পক্ষে আইনজীবী ছিল না।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে প্রত্যেকের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
প্রসঙ্গত, সোমবার দুপুরে রাজধানীর উত্তরা এলাকা থেকে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটি) ইউনিট তাদের গ্রেপ্তার করে।

উল্লেখ্য, ২০১৩ সালে পল্লবী থানা এলাকার ব্লগার রাজিব হায়দারকে হত্যা করে জঙ্গিরা। এ হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ছিল রেদোয়ানুল আজাদ রানা। ২০১৫ সালের ৩১ ডিসেম্বর হত্যা মামলায় আদালত তাকে মৃত্যুদণ্ডাদেশ দেন। তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটির ইলেকট্রিক ও ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তন ছাত্র।

ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের কর্মকর্তারা বলেছেন, রাজীবকে হত্যার পর রেদোয়ানুল মালয়েশিয়ায় পালিয়ে যান। তিনি আগে আল-কায়েদার মতাদর্শ অনুসরণকারী আনসারুল্লাহর সঙ্গে যুক্ত থাকলেও মালয়েশিয়ায় জঙ্গি সংগঠন আইএসের দিকে ঝুঁকে পড়েন। সিরিয়ায় যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হন। তিনি ফিলিপাইনে আবু সায়াফ জঙ্গি দলের কাছে যাওয়ার সময় মালয়েশিয়ায় ধরা পড়েন।

সোমবার রেদোয়ানুল ও আশরাফ নামে তার এক সহযোগীকে দেশে ফেরত পাঠায় মালয়েশিয়া কর্তৃপক্ষ। পরে উত্তরা থেকে দুজনকে গ্রেপ্তার করে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। ইউনিটটির  প্রধান মনিরুল ইসলাম এসব তথ্য জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

রাজিব হত্যা : রানাসহ দুজন রিমান্ডে !

আপডেট সময় : ০৫:১৭:০৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি ২০১৭