শুক্রবার | ১০ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন Logo কয়রায় ঝড়ে নৌকাডুবি, উদ্ধার অভিযান সমাপ্ত; নিখোঁজ দুই জেলের খোঁজ মেলেনি Logo চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

ফেসবুকে করোনাভাইরাস সম্পর্কিত অসংখ্য ভুয়া তথ্য ছড়াচ্ছে।

  • আপডেট সময় : ০৮:০৩:০৯ অপরাহ্ণ, শুক্রবার, ১৪ আগস্ট ২০২০
  • ৮৩৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে করোনাভাইরাস সম্পর্কিত অসংখ্য ভুয়া তথ্য ছড়াচ্ছে। এর ফলে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। এই সমস্যা সমাধানে আলাদা নোটিফিকেশন স্ক্রিন দেখানোর সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক।

ফেসবুক জানিয়েছে, ব্যবহারকারীকে কোভিড-১৯ ইনফরমেশন সেন্টারে ক্লিক করার সুযোগ দেবে এটি। এছাড়া কনটেন্টটি সাম্প্রতিক ও যথার্থ কি-না তা বোঝাতে সাহায্য করবে এই ফিচার।

করোনাভাইরাস নিয়ে কোনো তথ্য বা ছবি শেয়ারের আগে নোটিফিকেশন দেখতে পাবেন ব্যবহারকারীরা। এতে কনটেন্টের সোর্স সম্পর্কে জানতে চাওয়া হবে। সোর্স হিসেবে স্বাস্থ্য বিষয়ক কোনো ওয়েবসাইটের নাম উল্লেখ করলে কনটেন্টের তথ্য যাচাই সহজ হবে। তবে কোনো পোস্ট শেয়ারে বাধা দেবে না ফেসবুক।

করোনাভাইরাস সম্পর্কিত ভুয়া তথ্য ঠেকাতে প্রথম থেকেই সজাগ ছিল ফেসবুক। এর আগে প্রতিষ্ঠানটি ভুয়া ও ভুল তথ্যের প্রচার ঠেকাতে অ্যান্টি মাস্ক গ্রুপ বন্ধ করে দেয়। এছাড়াও হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহার সংক্রান্ত পোস্ট ও ষড়যন্ত্র তত্ত্ব সরিয়েছে সোশ্যাল মিডিয়া জায়ান্টটি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন

ফেসবুকে করোনাভাইরাস সম্পর্কিত অসংখ্য ভুয়া তথ্য ছড়াচ্ছে।

আপডেট সময় : ০৮:০৩:০৯ অপরাহ্ণ, শুক্রবার, ১৪ আগস্ট ২০২০