বুধবার | ৪ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo খুবিতে দুই দিনব্যাপী স্থাপত্য থিসিস প্রদর্শনী Logo চাঁদপুর পৌর শহীদ জাবেদ স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ Logo সৌহার্দ্য আর সংস্কৃতির মেলবন্ধনে গাজীপুর জেলা সাংবাদিকদের মিলনমেলা Logo পলাশবাড়ীতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নির্বাচনী ক্যাম্পেইন Logo আজ ৪ ফেব্রুয়ারি লেখক ও শিক্ষক তৌফিক সুলতান স্যারের জন্মদিন। Logo খুবিতে ‘ভৈরবী’র নতুন নেতৃত্বে রাদ ও রাহুল Logo সুন্দরবন ও উপকূলীয় যৌথ গবেষণার লক্ষ্যে খুবি ও বেড্সের মধ্যে এমওইউ স্বাক্ষর Logo নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে খুবি অফিসার্স কল্যাণ পরিষদের মানববন্ধন Logo গণমাধ্যমে লেখালেখি: পেশাগত নীতিনৈতিকতা ও দায়িত্ববোধ – ড. মাহরুফ চৌধুরী Logo স্টুডেন্ট স্কয়ার: শিক্ষার্থী থেকেই টেকসই পরিবর্তনের সূচনা

অন্যের নামে কেনা টিকিটে রেলভ্রমণ হতে বিরত থাকতে বলেছে রেলওয়ে

  • আপডেট সময় : ০১:৫৯:২২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২০
  • ৭৭০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

অন-লাইন বা মোবাইল অ্যাপ হতে নিজে টিকেট কেটে রেলভ্রমণ করতে যাত্রী সাধারণের প্রতি অনুরোধ জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে ।
একইসাথে অন্যের নামে ক্রয়কৃত টিকিটে রেলভ্রমণ হতে বিরত থাকতে বলেছে রেল কর্তৃপক্ষ।
রেলপথ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়েছে।
রেলপথ মন্ত্রণালয় বলছে, ট্রেনে ভ্রমণের জন্য কেনা টিকিট, রিটার্ণ টিকিট অথবা নির্দিষ্ট মেয়াদী টিকিট হস্তান্তরযোগ্য নয় এবং এটি কেবল মাত্র যে ব্যক্তি বা যাত্রীর ভ্রমণের জন্য দেয়া হবে সেই ব্যক্তি এবং তাতে সুনির্দিষ্টভাবে যে সকল স্থানে বা মধ্যে ভ্রমণের অনুমতি প্রদান করা হবে সেই স্থানসমূহের মধ্যে প্রযোজ্য হবে।
এতে আরও বলা হয়, যদি কোন ব্যক্তি ট্রেনে ভ্রমণের নিজ টিকেট, রিটার্ণ টিকেট অথবা নির্দিষ্ট মেয়াদী টিকেট কারো নিকট হস্তান্তর বা বিক্রয় করে তাহলে এরূপ বিক্রেতা তিন মাস পর্যন্ত কারাদন্ডে দন্ডিত হবেন অথবা অর্থদন্ড অথবা উভয় প্রকারের দন্ডে দন্ডিত হবেন। এছাড়া অনুরূপভাবে টিকেটের ক্রেতা অন্যের টিকিট ব্যবহার করলে অথবা ব্যবহার করার চেষ্টা করলে তিনি একবার একক ভ্রমণের সমান অতিরিক্ত ভাড়ার জন্য দন্ডিত হবেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবিতে দুই দিনব্যাপী স্থাপত্য থিসিস প্রদর্শনী

অন্যের নামে কেনা টিকিটে রেলভ্রমণ হতে বিরত থাকতে বলেছে রেলওয়ে

আপডেট সময় : ০১:৫৯:২২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২০