বুধবার | ১১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গার বেগমপুরের ক্যারামবোর্ড খেলা নিয়ে সংঘর্ষ, আটক ১

  • rahul raj
  • আপডেট সময় : ১২:০৭:৩৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২০
  • ৮১২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুরের হরিশচন্দ্রপুরে ক্যারামবোর্ড খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাটামের আঘাতে স্বাধীন নামের এক কিশোর রক্তাক্ত জখম হয়েছে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, গতকাল বুধবার বিকেল পাঁচটার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানাধীন বেগমপুর ইউনিয়নের হরিশচন্দ্রপুর গ্রামের পাঁচ বন্ধু মিলে একটি ক্যারামবোর্ড ক্রয় করে। এ ক্যারামবোর্ডের অংশীদার গ্রামের হাছানুরের ছেলে আহম্মদ ওরফে হামজা (১৮) ক্যারামবোর্ডের গুটি চাইতে যায়। এ সময় গুটি চাওয়াকে কেন্দ্র করে আহম্মদ ওরফে হামজার সঙ্গে টুকুর ছেলে বন্ধু সাজিদ ওরফে স্বাধীনের বিরোধ হয়। এতে ক্ষিপ্ত হয়ে হামজা বাড়ির ভেতর থেকে বাঁশের লাঠি নিয়ে সাজিদের মাথার সজরে আঘাত করে। বন্ধু হামজার বাটামের আঘাতে রক্তাক্ত জখম হয় বন্ধু সাজিদ। এ সময় স্থানীয় লোকজন সাজিদকে রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। এ ঘটনায় বেগমপুর ক্যাম্প পুলিশ আঘাতকারী আহম্মদকে আটক করেছে।
বেগমপুর ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই সোহানুল হক বলেন, ক্যারামবোর্ডের গুটি চাওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এতে আহম্মদ ওরফে হামজা ক্ষিপ্ত হয়ে সাজিদ ওরফে স্বাধীনকে বাটাম দিয়ে মাথায় আঘাত করলে রক্তাক্ত জখম হয়। এ ঘটনায় অভিযুক্ত আহম্মদ ওরফে হামজাকে আটক করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ

চুয়াডাঙ্গার বেগমপুরের ক্যারামবোর্ড খেলা নিয়ে সংঘর্ষ, আটক ১

আপডেট সময় : ১২:০৭:৩৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২০