বুধবার | ১১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গার ভ্রাম্যমাণ আদালত পরিচালিত ৪ জনের কারাদ-, ৪৩ জনের জরিমানা

  • rahul raj
  • আপডেট সময় : ০১:৩৮:৩৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২০
  • ৮২২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গায় বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। গতকাল সোমবার দিনব্যাপী জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও বাজারে স্বাস্থ্যবিধি না মানা, মাস্ক পরিধান না করা, অটোতে রেকসিনের কাপড় দিয়ে পার্টিশন না দেওয়া এবং হেলমেট পরিধান না করাসহ আইন অনুযায়ী এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ১১টি ভ্রাম্যমাণ আদালতে ৪ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদ- প্রদান এবং ৪৩ জনের কাছ থেকে ৫৪ হাজার ৬ শ টাকা জরিমানা আদায় করা হয়। এর মধ্যে সদর উপজেলায় ২১ জনকে ৩০ হাজার ৩ শ টাকা, আলমডাঙ্গা উপজেলায় ৫ জনকে ১৩ হাজার ৫ শ টাকা, দামুড়হুদা উপজেলায় ৮ জনকে ৭ হাজার টাকা এবং জীবননগর উপজেলায় ৯ জনকে ৩ হাজার ৮ শ টাকা জরিমানা করা হয়।
জানা গেছে, সোমবার বিকেল ৫টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সাদিকুর রহমান বড় বাজার চৌরাস্তার মোড়ে মোবাইল কোর্ট পরিচালনা করে স্বাস্থ্যবিধি না মানা, মাস্ক পরিধান না করা, অটোতে রেকসিনের কাপড় দিয়ে পার্টিশন না দেওয়া এবং হেলমেট পরিধান না করার অপরাধে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ এর ২৪(১) ধারায় ৫টি মামলায় ৫ জন ব্যক্তিকে ৬ হাজার টাকা এবং সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৯২(১) ধারায় ১ হাজার ৫ শ টাকা জরিমান করেন। পাশাপাশি ৯টি অটো জব্দ করেন। এ সময় সহযোগিতায় ছিলেন পেশকার সোবহান আলী।
এদিকে, চুয়াডাঙ্গা রেলবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবানী সরকার। এসময় তিনি দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ধারা ৫১, ৫২ অনুযায়ী মোট ৯ হাজার টাকা জরিমানা করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ

চুয়াডাঙ্গার ভ্রাম্যমাণ আদালত পরিচালিত ৪ জনের কারাদ-, ৪৩ জনের জরিমানা

আপডেট সময় : ০১:৩৮:৩৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২০