বুধবার | ১১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

কালীগঞ্জে ছাত্রলীগ কর্মীকে প্রকাশ্যে হাতুড়ি দয়ে পিটিয়ে জখম

  • rahul raj
  • আপডেট সময় : ০১:৩৬:২১ অপরাহ্ণ, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২০
  • ৮৩০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীরা কালীগঞ্জে ইরফান রাজা (রুকু) নামের এক ছাত্রলীগ কর্মীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করেছে। শহরের মেইন বাসস্ট্যান্ড সংলগ্ন রহমানিয়া সুপার মার্কেটে ঘটনাটি ঘটে। রুকু মধুগঞ্জ এলাকার মোবারক হোসেনের ছেলে। আহত রুকু কালীগঞ্জ পৌর ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, মোটরসাইকেলে ধাক্কা লাগাকে কেন্দ্র করে রুকুর ভগ্নিপতি আব্দুর রহিমকে গতকাল সোমবার সকালে খয়েরতলা গ্রামের রুবেলের ছোট ভাই এমরান কিল-ঘুষি মারেন। এরপর প্রতিবাদ করতে দুপুরে রুকু লোকজন নিয়ে রুবেলের দোকানের সামনে যান। এ সময় খবর পেয়ে রুবেল ৭-৮টি মোটরসাইকেলে লোকজন নিয়ে এসে রহমানিয়া সুপার মার্কেটের সামনে রুকুকে প্রকাশ্যে হাতুড়ি ও রামদা দিয়ে পিটিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। মারপিটের ঘটনার খবর পেয়ে পৌর মেয়র আশরাফুল আলম আশরাফ ও উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী ও কালিগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মতলেবুর রহমান জানান, ‘রুকু নামের একজনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করেছে সন্ত্রাসীরা এমন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি বর্তমান শান্ত রয়েছে। তবে এখনও কোনো অভিযোগ থানায় আসেননি।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ

কালীগঞ্জে ছাত্রলীগ কর্মীকে প্রকাশ্যে হাতুড়ি দয়ে পিটিয়ে জখম

আপডেট সময় : ০১:৩৬:২১ অপরাহ্ণ, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২০