বুধবার | ১১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

ঝিনাইদহ সিদ্দিকীয়া কামিল মাদ্রাসায় মৌখিক পরীক্ষায় অর্থ আদায়ের অভিযোগ

  • আপডেট সময় : ০৪:২৭:০২ অপরাহ্ণ, সোমবার, ১০ আগস্ট ২০২০
  • ৮১৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ

ঝিনাইদহ সিদ্দিকীয়া কামিল মাদ্রাসায় মৌখিক পরীক্ষায় অর্থ আদায়ের অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির শিক্ষক ও কর্মচারীদের বিরুদ্ধে। কামিল ১ম ও ২য় বর্ষের শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া হয়েছে জনপ্রতি ৪’শ টাকা। শিক্ষার্থীদের অভিযোগ, সোমবার সকাল থেকে কামিল ১ম ও ২য় বর্ষের মৌখিক পরীক্ষা শুরু হয়।

পরীক্ষা শুরু থেকেই মাদ্রাসার একটি কক্ষে অফিসের কর্মচারী জাফর ও শিক্ষক মোমিন প্রত্যেকের কাছ থেকে ৪’শ টাকা নিয়ে টোকেন দিচ্ছেন। যা পরীক্ষার গেটে থাকা নিরাপত্তা প্রহরীতে দেখিয়ে ভেতরে ঢুকতে হচ্ছে।

টাকা না দিলে তাদের টোকেন  দেওয়া হচ্ছে না বলেন অভিযোগ করেন শিক্ষার্থীরা। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী তার সাদা টোকেন দেখিয়ে বলেন, আমি বাড়ি থেকে ২’শ টাকা নিয়ে এসেছিলাম পরীক্ষা দিতে। এখানে এসে শুনছি পরীক্ষা দিতে হলে ৪’শ টাকা দিতে হবে। আমি টাকা দিই নি বলে আমার সাদা টোকেন দেওয়া হয়েছে। ২য় বর্ষের এক শিক্ষার্থী বলেন, প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে ৪’শ টাকা নেওয়া হচ্ছে।

টাকা নেওয়ার ব্যাপারে আমরা জিজ্ঞাসা করলে তারা বলেন এটা নাস্তা খরচ নেওয়া হচ্ছে। আরএক ছাত্র অভিযোগ করেন, কামিল ১ম ও ২য় বর্ষে শিক্ষার্থী রয়েছে ২’শ ২৩ জন। তাদের প্রত্যেকের কাছ থেকে নাস্তা বাবদ ৪’শ টাকা নেওয়া হচ্ছে। তাহলে প্রায় ৯০ হাজার টাকা নাস্তা বাবদ আমাদের কাছ থেকে নেওয়া হচ্ছে। সংবাদকর্মীদের উপস্থিতি টের পেয়ে টাকা ও পরীক্ষা নেওয়া বন্ধ করে দেয় শিক্ষকরা।

পরীক্ষা কক্ষের বাইরে শিক্ষার্থীরা এ অভিযোগ করলেও টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ রুহুল কুদ্দস। তিনি বলেন আমার কোন টাকা নিচ্ছি না।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ

ঝিনাইদহ সিদ্দিকীয়া কামিল মাদ্রাসায় মৌখিক পরীক্ষায় অর্থ আদায়ের অভিযোগ

আপডেট সময় : ০৪:২৭:০২ অপরাহ্ণ, সোমবার, ১০ আগস্ট ২০২০