বুধবার | ১১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা সদর থানার মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ দুজন আটক

  • rahul raj
  • আপডেট সময় : ০৯:১০:০৯ পূর্বাহ্ণ, সোমবার, ১০ আগস্ট ২০২০
  • ৮২৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবাসহ দুজনকে আটক করেছে। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে বড় বাজার এলাকার পানহাট মোড় থেকে তাঁদের আটক করা হয়। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে পুলিশ। আটককৃতরা হলেন- পৌর এলাকার জোহা মুন্সিপাড়ার গোলাম মোস্তফা শেখ ওরফে গরিবের ছেলে জুম্মন শেখ ওরফে জীবন (৩২) ও দৌলাতদিয়াড় দক্ষিণ পাড়ার জাহাঙ্গীর হোসেন মণ্টুর ছেলে শামিম তালুকদার (৩২)।
পুলিশ সূত্রে জানা যায়, মাদক নির্মূলে বিশেষ পুলিশি অভিযানের ধারাবাহিকতায় গতরাতেও মাদকবিরোধী অভিযান পরিচালনা করে সদর থানার পুলিশ। অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শহর ফাঁড়ি পুলিশের টিএসআই রইস উদ্দিনসহ সহযোগী ফোর্স বড় বাজার পানের হাটের কাছে অভিযান চালিয়ে দুজনকে আটক করেন। এ সময় আটককৃতদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আটককৃতদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। পুলিশ আরও জানায়, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেশ কিছু মাদক ব্যবসায়ীর নাম বলেছে। ওই সব মাদক কারবারিদের ধরতেও পুলিশের অভিযান অব্যাহত আছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ

চুয়াডাঙ্গা সদর থানার মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ দুজন আটক

আপডেট সময় : ০৯:১০:০৯ পূর্বাহ্ণ, সোমবার, ১০ আগস্ট ২০২০