বুধবার | ১১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মেহেরপুরের গাংনীতে করোনা আক্রান্ত ভ্যানচালকের মৃত্যু

  • rahul raj
  • আপডেট সময় : ১১:০০:৪৫ অপরাহ্ণ, রবিবার, ৯ আগস্ট ২০২০
  • ৮২৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: মেহেরপুরের গাংনী উপজেলার গজারিয়া গ্রামের ভ্যান চালক সাদেক আলী (৫৫) শ্বাসকষ্ট নিয়ে মৃত্যুবরণ করেছেন। তিনি কোভিড ১৯  পজেটিভ অবস্থায় নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে মেহেরপুর জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো আট জনে।

রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে সাতটার দিকে তার মৃত্যু হয়। করোনা ভাইরাস আক্রান্তদের দাফনের নিয়ম মেনে তার দাফন হবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

স্থানীয়  সূত্রে জানা গেছে, দুই সপ্তাহ আগে করোনা ভাইরাস সংক্রমণ শনাক্ত হন সাদেক আলী। সর্দি জ্বরসহ শারীরিক অন্যান্য অসুবিধার কারণে তিনি নমুনা দিয়েছিলেন। নিজ বাড়িতে হোম আইসোলেশন এ চিকিৎসাধীন ছিলেন তিনি। তার এক ছেলে মালয়েশিয়া আরেক ছেলে ঢাকায় থাকেন। তারা পিতার কোন খোঁজখবর নেননি। বাড়ির আশেপাশের লোকজন তার ওষুধ সরবরাহসহ বিভিন্নভাবে সহযোগিতা করেছেন।

গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এম রিয়াজুল আলম বলেন, সরকারি নিয়ম অনুযায়ী ইসলামিক ফাউন্ডেশনের কর্মীদের মাধ্যমে দাফন-কাফন করার জন্য উপজেলা প্রশাসন ও থানাকে জানানো হয়েছে। দ্রুত তার দাফন কাফন করানো হবে।

গাংনী উপজেলা নির্বাহি অফিসার আর এম শাহিন শাহনেওয়াজ বলেন, দুপুর ১২ টার মধ্যেই তার দাফন কাফন সম্পন্ন করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ

মেহেরপুরের গাংনীতে করোনা আক্রান্ত ভ্যানচালকের মৃত্যু

আপডেট সময় : ১১:০০:৪৫ অপরাহ্ণ, রবিবার, ৯ আগস্ট ২০২০